শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০২:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রধানমন্ত্রীর হাত থেকে উপহার পেল অনুশ্রী, স্বপ্ন পূরণ হলো নিরাপত্তাকর্মী রাকিবেরও র‌্যাব বিলুপ্ত করে আসছে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ নদীদূষণ রোধে সমন্বিত পদক্ষেপ গ্রহণে অবহেলার সুযোগ নেই: প্রধানমন্ত্রী মৃত্যুদণ্ড বাদ না দেওয়ায় প্রত্যক্ষদর্শীদের তথ্য দেয়নি জাতিসংঘ: ট্রাইব্যুনালকে প্রসিকিউটর সবুজবাগে শপিং ব্যাগে মিলল তরুণীর খণ্ডিত মাথা ও দুই হাত বিটিভির নতুন মহাপরিচালক কাজী জেসিন শেখ হাসিনাকে ভারত সরকার এই সুযোগ কেন দিলো- প্রশ্ন বিএনপির ফ্যামিলি কার্ডের আনুষ্ঠানিক উদ্বোধন ১৬ আগস্ট, পাবে ১ কোটি ৬০ লাখ পরিবার ঢাকায় পাকিস্তান হাইকমিশনারের বাসভবনে আগুন রাষ্ট্রপতি নির্বাচনে ভোটার ৩৪৯ জন, তালিকা প্রকাশ

প্রধানমন্ত্রীর হাত থেকে উপহার পেল অনুশ্রী, স্বপ্ন পূরণ হলো নিরাপত্তাকর্মী রাকিবেরও

আওয়াজ অনলাইন ডেস্ক :
  • আপডেটের সময় : শুক্রবার, ৭ আগস্ট, ২০২৬
  • ৪ টাইম ভিউ
প্রধানমন্ত্রীর হাত থেকে উপহার পেল অনুশ্রী, স্বপ্ন পূরণ হলো নিরাপত্তাকর্মী রাকিবেরও
ছবি- পিএমও

প্রধানমন্ত্রী তারেক রহমান ক্ষুদে সংগীতশিল্পী অনুশ্রী রায়কে একটি হারমোনিয়াম উপহার দিয়েছেন। একই সঙ্গে দীর্ঘদিনের ইচ্ছা পূরণ করে তার সঙ্গে সাক্ষাতের সুযোগ পেয়েছেন রাজধানীর এক নিরাপত্তাকর্মী তাবিউল ইসলাম রাকিব।বৃহস্পতিবার (৬ আগস্ট) দুপুরে সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের প্রধানমন্ত্রীর কার্যালয়ে পৃথকভাবে তাদের সঙ্গে সাক্ষাৎ করেন প্রধানমন্ত্রী। রংপুরের গঙ্গাচড়া উপজেলার পূর্ব নবনিদাস সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী অনুশ্রী রায় জাতীয় প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ প্রতিযোগিতায় দেশের গানে প্রথম এবং নজরুলসংগীতে তৃতীয় স্থান অর্জন করে।

গত ১৫ জুলাই বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত জাতীয় প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ প্রদান অনুষ্ঠানে পুরস্কার গ্রহণের সময় প্রধানমন্ত্রীর উদ্দেশে তাঁর একজন কর্মকর্তার হাতে একটি চিঠি তুলে দেয় অনুশ্রী। চিঠিতে সে সংগীতচর্চার প্রতি নিজের ভালোবাসার কথা জানায় এবং একটি হারমোনিয়াম ও প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের ইচ্ছা প্রকাশ করে।

পরে প্রধানমন্ত্রী চিঠিটি পড়ে অনুশ্রীর ইচ্ছা পূরণের নির্দেশ দেন এবং বিষয়টি বাস্তবায়নের দায়িত্ব দেন তার অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমনকে। প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী আতিকুর রহমান রুমন অনুশ্রী ও তার পরিবারের সঙ্গে যোগাযোগ করে সাক্ষাতের সার্বিক বিষয় সমন্বয় করেন। সেই ধারাবাহিকতায় আজ অনুশ্রী বাবা-মাকে সঙ্গে নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে।এ সময় প্রধানমন্ত্রী অনুশ্রীর সংগীতচর্চার খোঁজখবর নেন, ভবিষ্যতেও নিয়মিত অনুশীলন চালিয়ে যাওয়ার পরামর্শ দেন এবং তার সংগীতসাধনায় উৎসাহ দিতে একটি হারমোনিয়াম উপহার হিসেবে তুলে দেন। এ সময় অনুশ্রী প্রধানমন্ত্রীকে একটি দেশাত্মবোধক গানও শোনায়।আবেগাপ্লুত অনুশ্রী জানায়, ‘কখনো বিশ্বাসই করতে পারিনি যে, আমার চিঠি প্রধানমন্ত্রী পড়বেন এবং আমাকে সাক্ষাতের জন্য ডাকবেন। আমার সংগীতচর্চার জন্য একটি হারমোনিয়াম খুব প্রয়োজন ছিল। পরিবারের পক্ষে সেটি কেনা সম্ভব ছিল না। তাই প্রধানমন্ত্রীর কাছে চিঠি লিখেছিলাম। ভাবিনি, সেই চিঠি তাঁর হাতে পৌঁছাবে। আজ তিনি আমাকে ডেকে শুধু দেখা করেননি, আমার স্বপ্নের হারমোনিয়ামও উপহার দিয়েছেন।’

অনুশ্রীর বাবা বলেন, ‘প্রধানমন্ত্রী আমার মেয়েকে ডেকে উৎসাহ দেবেন, এটা কখনো কল্পনাও করিনি। মেয়েকে বিভিন্ন সময় প্রধানমন্ত্রীর মানবিক কর্মকাণ্ডের কথা বলতাম। সেই বিশ্বাস থেকেই সে চিঠি লিখেছিল। আজকের এই মুহূর্ত আমাদের পরিবারের জন্য স্মরণীয় হয়ে থাকবে।’

একই দিনে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন তাবিউল ইসলাম রাকিব নামে এক নিরাপত্তাকর্মী। তিনি রাজধানীর কুড়িল বিশ্বরোড এলাকায় একটি বেসরকারি প্রতিষ্ঠানে নিরাপত্তাকর্মী হিসেবে কর্মরত। রাকিবের সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত একটি ভিডিও প্রধানমন্ত্রীর নজরে এলে তাঁর সঙ্গে সাক্ষাতের ব্যবস্থা করার নির্দেশ দেন প্রধানমন্ত্রী। সেই নির্দেশনা অনুযায়ী অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন রাকিবের সঙ্গে যোগাযোগ করেন ।

রাকিব জানান, ছোটবেলা থেকেই তিনি প্রধানমন্ত্রী তারেক রহমান ও তার পরিবারের প্রতি অনুরাগী। প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করার ইচ্ছার কথা জানিয়ে তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও প্রকাশ করেছিলেন। ভিডিওতে তিনি বলেছিলেন, প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা না হওয়া পর্যন্ত তিনি ঢাকা ছাড়বেন না। অবশেষে সেই ইচ্ছা পূরণ হওয়ায় তিনি আবেগাপ্লুত হয়ে প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

সাক্ষাৎকালে রাকিব তার এলাকার দীর্ঘদিনের একটি জনদাবির কথাও প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরেন। তিনি জানান, বাগেরহাটের মোড়েলগঞ্জ উপজেলার পানগুছি নদীর ওপর একটি সেতু নির্মাণের দাবি এলাকাবাসীর দীর্ঘদিনের। সেখানে একটি সেতু নির্মিত হলে হাজারো মানুষের দুর্ভোগ লাঘব হবে।

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ এবং তার আন্তরিকতা ও উৎসাহে অনুপ্রাণিত হয়ে অনুশ্রী ও রাকিব উভয়েই গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর