বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১০:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রবাসীর স্ত্রীর সঙ্গে পরকীয়া করায় পদ হারালেন জামায়াত নেতা আ.লীগের নির্দোষ কর্মীদের স্বাভাবিক জীবনে ফিরতে বাধা নেই: জামায়াত আমির শ্যালিকাকে বিয়ে, মুখে চুনকালি মাখিয়ে যুবক ও তার দুই স্ত্রীকে এলাকাছাড়া করল গ্রামবাসী মোবাইলে যেভাবে দেখবেন এইচএসসির ফলাফল ইমরান খানের ‘ভারত ছাড়ার নির্দেশ’ স্থগিত করলেন আদালত চলে গেলেন ‘সিআইডি’ খ্যাত জনপ্রিয় অভিনেতা বিপি সিং চাকরির প্রলোভনে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিককে রুশ বাহিনীতে নিয়োগ ‘ক্রসফায়ারের’ ক্ষেত্রে জিরো টলারেন্স, আইজিপির বক্তব্য ঠিক হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী রাউজানে অস্ত্রের মুখে নারীর ২৫ লাখ টাকা ছিনতাই! যাত্রাবাড়ীতে দুর্বৃত্তদের গুলিতে যুবক নিহত

প্রাথমিক বিদ্যালয়ে কোচিং ক্লাস-প্রাইভেট পড়ানো যাবে না

নিজস্ব প্রতিবেদক :
  • আপডেটের সময় : মঙ্গলবার, ১১ মার্চ, ২০২৫
  • ১০৮ টাইম ভিউ

ছুটির পর বা বন্ধের দিন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শ্রেণিকক্ষে প্রাইভেট পড়াতে ও কোচিং করাতে পারবেন না শিক্ষকরা। একই সঙ্গে অন্যান্য কাজেও শ্রেণিকক্ষ ব্যবহার করা যাবে না। এর ব্যত্যয় ঘটলে দায়িত্বপ্রাপ্তরা দায়ী থাকবেন।

এ সংক্রান্ত আদেশ সব বিভাগীয় উপপরিচালক, পিটিআিই সুপারিনটেনডেন্ট, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ও থানা বা উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাদের পাঠানো হয়েছে।মঙ্গলবার এই আদেশের কপি বিভিন্ন জেলা-উপজেলা শিক্ষা কর্মকর্তাদের কাছে পৌঁছেছে।

প্রাথমিক শিক্ষা অধিদপ্তর সূত্রে জানা গেছে, ঠাকুরগাঁওয়ে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রাইভেট পড়তে গিয়ে পঞ্চম শ্রেণির এক শিক্ষার্থী ধর্ষণের শিকার হয়েছে বলে অভিযোগ ওঠার পর এমন নির্দেশনা জারি করা হয়েছে।

প্রাথমিক বিদ্যালয়ের পাঠদান কার্যক্রম ছুটির পর এবং বন্ধের দিন শ্রেণি কক্ষ প্রাইভেট পড়ানো, কোচিংসহ নানাবিধ কার্যক্রমে ব্যবহার করা হয়- যা অনভিপ্রেত। কোনোক্রমেই বিদ্যালয়ের কক্ষ প্রাইভেট পড়ানো-কোচিংসহ অন্যবিধ কাজে ব্যবহার করা যাবে না। এর ব্যত্যয় ঘটলে স্ব-স্ব দায়িত্ব প্রাপ্তরা দায়ী থাকবেন।

এ আদেশ অবিলম্বে কার্যকর হবে জানিয়ে তা অবশ্যই মেনে চলার ব্যবস্থা নিতে প্রাথমিক শিক্ষা সংশ্লিষ্টদের বলা হয়েছে অধিদপ্তরের পক্ষ থেকে।প্রসঙ্গত, গত শনিবার দুপুরে ঠাকুরগাঁও সদর উপজেলার আউলিয়াপুর ইউনিয়নে মাদারগঞ্জ কচুবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রাইভেট পড়তে গিয়ে পঞ্চম শ্রেণির এক ছাত্রী ধর্ষণের শিকার হয়েছে বলে অভিযোগ তুলেছে তার পরিবার।

এ ঘটনায় অভিযুক্ত শিক্ষক মোজাম্মেল হক মানিককে গ্রেপ্তার হয়েছেন। রোববার সকালে আদালতে তোলার সময় অভিযুক্ত শিক্ষককে গণপিটুনি দিয়েছে বিক্ষুব্ধ জনতা। ভুক্তভোগী ছাত্রীর পরিবারের অভিযোগ, স্কুলটি বন্ধ থাকলেও সহকারী শিক্ষক মোজাম্মেল হক মানিক স্কুলেই বাচ্চাদের প্রাইভেট পড়ান

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর