সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১২:৩৫ অপরাহ্ন
শিরোনাম :
টেক্সটাইল শিক্ষার মানোন্নয়ন ও গবেষণায় জোর রাষ্ট্রপতির জাপানে প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হচ্ছেন যারা ফ্রান্সে দিনভর বিক্ষোভ-সংঘর্ষ, গ্রেপ্তার ১৩১৪ বন্যার ক্ষতি কাটিয়ে বাংলাদেশে আবার বিদ্যুৎ পাঠাচ্ছে নেপাল অক্টোবরে ২৪ দিনে এলো ২৬৪০০ কোটি টাকার রেমিট্যান্স অনির্দিষ্টকালের জন্য স্থগিত ইউনিয়ন পরিষদ পুনর্গঠন ও বিভক্তকরণ পতিত ফ্যাসিস্টদের অস্থিতিশীলতা সৃষ্টির সুযোগ দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী দুই মাসে মাদক সংশ্লিষ্টতায় ২৭ পুলিশ সদস্য কারাগারে : আইজিপি বিএনপি নির্বাচনের সময় আওয়ামী লীগের ভোট ভিক্ষা চেয়েছে : শফিকুর রহমান ট্রাম্পের বিরুদ্ধে ওবামার কড়া সমালোচনা করলেন সাবেক প্রেসিডেন্ট ওবামা

প্রায় ৩৬ দিন পর যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরেছেন নায়ক শাকিব খান

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ১০ আগস্ট, ২০২৩
  • ২১৬ টাইম ভিউ

বিনোদন ডেস্ক :  প্রায় ৩৬ দিন পর যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরেছেন ঢাকাই সিনেমার শীর্ষ নায়ক শাকিব খান। বৃহস্পতিবার (১০ আগস্ট) সকাল পৌনে ৯টার দিকে হযরত শাহজালাল বিমানবন্দরে অবতরণ করেন তিনি। এরপর বিমানবন্দরের যাবতীয় কার্যক্রম শেষ করে ১০টার কিছুক্ষণ পর তিনি বাইরে আসেন।

এসময় তাকে এক নজর দেখার জন্য সেখানে অপেক্ষা করছিলেন শত শত ভক্ত অনুরাগী। শাকিব খান বিমানবন্দরে ভিআইপি টার্মিনাল পেরিয়ে বাইরে বের হলে তাকে ফুলেল শুভেচ্ছা জানান তার ভক্ত-শুভাকাঙ্ক্ষীরা। এদিন ভোর থেকে প্রিয় তারকার দেশে ফেরা উপলক্ষে বিমানবন্দরে অপেক্ষা করছিলেন তারা।

বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে শাকিব খান বলেন, শুধু বাংলাদেশ নয়, পৃথিবীর যেখানে প্রিয়তমা চলছে সবখানে ভালো যাচ্ছে। এটা বাংলা সিনেমার নতুন পথ উন্মোচন করলো।

গেল ঈদে দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়া শাকিব খান অভিনীত ‘প্রিয়তমা’ সিনেমাটি জুলাইয়ে মার্কিন যুক্তরাষ্ট্রে মুক্তি পায়। সিনেমা মুক্তি উপলক্ষেই গত ৪ জুলাই দেশটিতে উড়াল দিয়েছিলেন তিনি। সেখানে দর্শকের সঙ্গে বসে নিজের সিনেমা উপভোগ করেন এ নায়ক। এর প্রায় দুই সপ্তাহ পর ছেলে জয়কে নিয়ে সেখানে উড়াল দেন অপু বিশ্বাস। নায়িকার যুক্তরাষ্ট্রে যাওয়ার পরই একসঙ্গে ঘুরতে দেখা যায় তাদের।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর