সোমবার, ৩০ নভেম্বর ২০২৬, ০৫:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
বাংলাদেশের পোশাকের অর্ডার যাচ্ছে অন্য দেশে, সবচেয়ে বেশি লাভবান হচ্ছে ভারত তিতাস, আরপিজিসিএল ও বাপেক্সের এমডি পদে পরিবর্তন গোপালগঞ্জে সহিংসতার চেষ্টা করলে কঠোরভাবে দমন করা হবে: বিজিবি সরকারের সঙ্গে সংলাপের ভিত্তি হবে ‘জুলাই সনদ ও গণভোট’: জামায়াত জোট ট্রাম্প-পুতিনের বন্ধুত্ব হিটলারের সঙ্গে বন্ধুত্বের দাবি করার মতো: জেলেনস্কি সৌদির বিমান হামলায় ইয়েমেনে নিহত ১১ পতিত স্বৈরাচার কোনো দিনই আর বাংলাদেশের মাটিতে ফিরতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী বিএনপির নাম ভাঙিয়ে যারা চাঁদাবাজি করছে, তাদের রাজনীতি করার অধিকার নেই: আইনমন্ত্রী সক্ষম ও সুসংগঠিত জাতি গঠনে তরুণদের ক্রীড়ামুখী করার তাগিদ সেতুমন্ত্রীর সয়াবিন তেলের দাম সর্বোচ্চ পর্যায়ে, ভাঙলো ২০২২ সালের রেকর্ড

ফটিকছড়িতে মেয়ের শ্বাশুড়িকে হত্যার অভিযোগে বেয়াইন গ্রেপ্তার

আওয়াজ অনলাইন ডেস্ক :
  • আপডেটের সময় : শনিবার, ৯ মে, ২০২৬
  • ১২৫ টাইম ভিউ
ফটিকছড়িতে মেয়ের শ্বাশুড়িকে হত্যার অভিযোগে বেয়াইন গ্রেপ্তার

চট্টগ্রামের ফটিকছড়িতে মেয়ের শ্বাশুড়িকে ‘ধর্ষণ চেষ্টার’ পর শ্বাসরোধ করে হত্যার অভিযোগে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ফটিকছড়ি উপজেলার কাঞ্চননগর ইউনিয়নের উত্তর কাঞ্চননগর কালাপাইন এলাকায় শুক্রবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ।নিহত নারীর নাম লাকী আক্তার (৪০)। গ্রেপ্তার মুহাম্মদ সাফা (৪৮) ওই নারীর ছেলের শ্বশুর-বেয়াইন। তার বাড়িও একই গ্রামে। ফটিকছড়ি থানার ওসি রবিউল ইসলাম খান গণমাধ্যমকে বলেন, ‘‘স্থানীয়রা সাফাকে শুক্রবার মধ্যরাতে আটক করে পুলিশে র্সোপদ করে। প্রাথমিক জিঞ্জাসাবাদে তিনি এ ঘটনার সঙ্গে যুক্ত থাকার কথা স্বীকার করেছেন।’’

স্থানীয়দের বরাতে তিনি বলেন, ‘‘বেয়াইন লাকী আক্তারকে বিভিন্ন সময়ে সাফা উত্যক্ত করতেন বলে স্থানীয়রা জানিয়েছেন।’’

স্থানীয় সাংবাদিক ও পুলিশ বলেছে, ‘‘লাকী আক্তার শুক্রবার সন্ধ্যায় গরু নিয়ে বাড়ি ফেরার পথে সাফা তার পথরোধ করে ‘ধর্ষণের চেষ্টা’ করে র্ব্যথ হন। এসময় জানাজানি হওয়ার ভয়ে বেয়াইনকে ‘শ্বাসরোধ করে হত্যার পর’ পালিয়ে যান। রাত ১০টার দিকে ওই নারীর লাশ উদ্ধার করে স্থানীয়রা পুলিশে খবর দেন।’

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর