বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৮:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রবাসীর স্ত্রীর সঙ্গে পরকীয়া করায় পদ হারালেন জামায়াত নেতা আ.লীগের নির্দোষ কর্মীদের স্বাভাবিক জীবনে ফিরতে বাধা নেই: জামায়াত আমির শ্যালিকাকে বিয়ে, মুখে চুনকালি মাখিয়ে যুবক ও তার দুই স্ত্রীকে এলাকাছাড়া করল গ্রামবাসী মোবাইলে যেভাবে দেখবেন এইচএসসির ফলাফল ইমরান খানের ‘ভারত ছাড়ার নির্দেশ’ স্থগিত করলেন আদালত চলে গেলেন ‘সিআইডি’ খ্যাত জনপ্রিয় অভিনেতা বিপি সিং চাকরির প্রলোভনে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিককে রুশ বাহিনীতে নিয়োগ ‘ক্রসফায়ারের’ ক্ষেত্রে জিরো টলারেন্স, আইজিপির বক্তব্য ঠিক হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী রাউজানে অস্ত্রের মুখে নারীর ২৫ লাখ টাকা ছিনতাই! যাত্রাবাড়ীতে দুর্বৃত্তদের গুলিতে যুবক নিহত

ফরিদপুরে সাধারণ মানুষের জন্য ৫শত টাকা কেজিতে গরুর মাংস ‌ বিক্রয়

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : সোমবার, ১৮ মার্চ, ২০২৪
  • ৯৯ টাইম ভিউ

আরিফুজ্জামান চাকলাদার : গরুর মাংস যেন সাধারণ মানুষের ক্রয়সীমার বাইরে তাইতো ফরিদপুর জেলা আওয়ামী লীগের উদ্যোগে সাধারণ  মানুষের জন্য মাত্র ৫০০ টাকা কেজিতে গরুর মাংস বিক্রির উদ্যোগ নেয়া হয়েছে । গোটা রমজান মাস উপলক্ষে সকাল সন্ধ্যা এই কার্যক্রম অব্যাহত থাকবে।  রবিবার ১৭ই মার্চ সকালে ফরিদপুর জেলা আওয়ামিলীগের নতুন কার্যালয়ে  এ কার্যক্রমের উদ্বোধন করেন ফরিদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি  শামীম হক।

এক সংক্ষিপ্ত বক্তব্য শামীম হক বলেন ‌ সাধারণ মানুষ যাতে পাঁচশত টাকায় গরুর মাংস কিনতে পারেন ‌ এজন্য এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে। কোন লোক দেখানো কাজ নয় বরং সত্যিকার অর্থে সাধারণ মানুষের জন্য আমাদের সকলের যার যার অবস্থান থেকে নিজ এলাকার মানুষের জন্য কাজ করা উচিৎ।

এ সময় ‌ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ‌ ইশতিয়াক আরিফ, ডাক্তার কে.এম. নাহিদুল হক, জাতীয় শ্রমিকলীগের সভাপতি গোলাম মো: নাসিরসহ জেলা আওয়ামী লীগের অন্যান্য সংগঠনের নেতৃবৃন্দ ‌ উপস্থিত ছিলেন।

এদিকে জেলা আওয়ামী লীগের এই ব্যতিক্রমী আয়োজনে  প্রথম দিন  অসংখ্য ‌ ক্রেতার ভিড় লক্ষ্য করা গেছে। মাত্র ৫০০ টাকায়  এই মাংস কিনতে পেরে সাধারণ মানুষ এ কার্যক্রমকে সাধুবাদ জানিয়েছে ।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর