বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১২:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রবাসীর স্ত্রীর সঙ্গে পরকীয়া করায় পদ হারালেন জামায়াত নেতা আ.লীগের নির্দোষ কর্মীদের স্বাভাবিক জীবনে ফিরতে বাধা নেই: জামায়াত আমির শ্যালিকাকে বিয়ে, মুখে চুনকালি মাখিয়ে যুবক ও তার দুই স্ত্রীকে এলাকাছাড়া করল গ্রামবাসী মোবাইলে যেভাবে দেখবেন এইচএসসির ফলাফল ইমরান খানের ‘ভারত ছাড়ার নির্দেশ’ স্থগিত করলেন আদালত চলে গেলেন ‘সিআইডি’ খ্যাত জনপ্রিয় অভিনেতা বিপি সিং চাকরির প্রলোভনে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিককে রুশ বাহিনীতে নিয়োগ ‘ক্রসফায়ারের’ ক্ষেত্রে জিরো টলারেন্স, আইজিপির বক্তব্য ঠিক হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী রাউজানে অস্ত্রের মুখে নারীর ২৫ লাখ টাকা ছিনতাই! যাত্রাবাড়ীতে দুর্বৃত্তদের গুলিতে যুবক নিহত

ফি‌লি‌স্তি‌নের জন্য ৫০০ কে‌জি শুকনো খাবার পাঠা‌চ্ছে বাংলা‌দেশ

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : সোমবার, ২৩ অক্টোবর, ২০২৩
  • ১১৫ টাইম ভিউ

অনলাইন ডেক্স : ফি‌লি‌স্তি‌নে জরুরি সহায়তা হিসেবে ৫০০‌কে‌জি শুক‌নো খাবার পাঠা‌চ্ছে বাংলা‌দেশ। পর্যায়ক্রমে দেশ‌টির জন‌্য ওষুধ ও অন্যান্য সহায়তা পাঠ‌া‌নো হ‌বে।

সোমবার (২৩ অক্টোবর) রাজধানীর ফ‌রেন সা‌র্ভিস একা‌ডে‌মি‌তে ফিলিস্তিনি রাষ্ট্রদূত ইউসুফ এসওয়াই রামাদানের কা‌ছে শুক‌নো খাবার হস্তান্তর করা হয়।

প্রধানমন্ত্রী শেখ হা‌সিনার নি‌র্দেশনায় দু‌র্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়ের সহায়তায় ফি‌লি‌স্তি‌নের সাধারণ মানু‌ষের জন‌্য বাংলা‌দে‌শের হস্তান্তর করা এসব শুক‌নো খাবার মিশর সীমান্ত দি‌য়ে ফি‌লি‌স্তি‌নে পৌঁছা‌নোর কথা র‌য়ে‌ছে।

এ সময় উপ‌স্থিত ছি‌লেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন, পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম, পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেন এবং দু‌র্যোগ ও ত্রাণ স‌চিব মো. কামরুল হাসান।

ড. মো‌মেন ব‌লেন, ফি‌লি‌স্তিনে গণহত‌্যা হ‌চ্ছে। শিশু হত‌্যা হ‌চ্ছে। ফি‌লি‌স্তি‌নে গণহত্যায় যারা মারা যা‌চ্ছেন, তা‌দের ম‌ধ্যে ৭০ ভাগ শিশু।

ফিলিস্তিনি রাষ্ট্রদূত ব‌লেন, চলমান সংক‌টের শুরুর দিন থে‌কে প্রধ‌ানমন্ত্রী শেখ হা‌সিনা ফি‌লি‌স্তি‌নের পা‌শে থাকার কথা ব‌লে‌ছেন। বাংলা‌দেশ ফি‌লি‌স্তি‌নের পা‌শে আছে। দুই দে‌শের দূরত্ব অনেক হ‌লেও আমরা আপনা‌দের হৃদ‌য়ে আছি।

রাষ্ট্রদূত আরও ব‌লেন, বিশ্ব‌কে বল‌তে চাই- আমরা একা নই। ফি‌লি‌স্তি‌নিরা তা‌দের এ সংগ্রা‌মে একা নয়। ফি‌লি‌স্তি‌নিরা শা‌ন্তি, ন‌্যা‌য় এবং স্বাধীনতার জন‌্য যে লড়াই কর‌ছে সেখা‌নে আমরা একা নই।

ফি‌লি‌স্তি‌নের এ সংগ্রা‌মে শুধু মুস‌লিম নয়, অমুস‌লিমরাও সংহ‌তি প্রকাশ কর‌ছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর