রোববার (২ জুন) দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলার রতনদিয়া ইউনিয়নের আড়পাড়া গ্রামে এ ঘটনা ঘটে। হৃদয় শেখ ওই গ্রামের রফিক শেখের ছেলে।
মৃত্যুর আগে ফেসবুক স্ট্যাটাসে হৃদয় শেখ লেখেন, ‘আসলে মানুষের জীবনে এমন কিছু স্মৃতি থাকে, সেটা যতবারই মনে পড়ে না কেন ততবারই মেরে ফেলে।
এত সুন্দর জীবন মানুষের হয়, আর জীবন দুঃখে ভরা। ভালো থাকুক এই ত্রিভূবনের মানুষগুলো। সত্যি বলতে মানুষ কখনোই কিছু ভুলতে পারে না। সেটা তাকে মনে করতেই হবে।
এই দুনিয়ার মানুষগুলো বড়ই স্বার্থপর। ছেড়ে দিতে হচ্ছে সব মায়া ত্যাগ করে। চলে যাওয়ার পেছনে কেউ নেই। নিজের ইচ্ছাতেই ছেড়ে দিলাম এই দুনিয়া। ভালো থাকুক সবাই।’
রতনদিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মেহেদী হাসিনা পারভীন নিলুফা জানান, ওই যুবক রোববার দিবাগত রাতে পরিবারের সবার অজান্তে ওড়না দিয়ে ঘরের ফ্যানের সঙ্গে ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। তবে কী কারণে আত্মহত্যা করেছেন, তা জানেন না। হৃদয় ২টি বিয়ে করলেও তাদের সঙ্গে ছাড়াছাড়ি হয়েছে বলেও জেনেছেন।
কালুখালী থানার উপপরিদর্শক (এসআই) মো. সোহেল রানা জানান, হৃদয় শেখের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজবাড়ী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা করা হয়েছে।