শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ১২:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর মধ্যপ্রাচ্যে পৌঁছাল মার্কিন বিমানবাহী রণতরী ইউএসএস জর্জ ওয়াশিংটন রাষ্ট্রপতি নির্বাচন শেষে মা-বাবার মাজার জিয়ারত করলেন প্রধানমন্ত্রী সৌদি আরবের বিমানবন্দরে হুথিদের হামলার দাবি ফোন নিয়ে বিরোধের জেরে চট্টগ্রামে ছুরিকাঘাতে যুবক খুন আড়াইহাজারে পুকুরে ডুবে একসঙ্গে প্রাণ গেল ৪ শিশুর জামালপুরে চাচা-ভাতিজা হত্যা মামলায় ৭ জনের মৃত্যুদণ্ড, ৭ জনের যাবজ্জীবন কারাদণ্ড ‘তরুণদের দক্ষতা শুধু চাকরি পাওয়ার মধ্যে সীমাবদ্ধ থাকলে চলবে না’ গ্যাস সংকটে ময়মনসিংহে ২০ কারখানা ছুটি ঘোষণা মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি নির্বাচিত করে প্রজ্ঞাপন জারি

ফোন নিয়ে বিরোধের জেরে চট্টগ্রামে ছুরিকাঘাতে যুবক খুন

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২৬
  • ৩ টাইম ভিউ
ফোন নিয়ে বিরোধের জেরে চট্টগ্রামে ছুরিকাঘাতে যুবক খুন
ছবি-সংগৃহীত

মোবাইল নিয়ে পূর্ব বিরোধের জেরে নগরীর চান্দগাঁও থানাধীন চররাঙ্গামাটিয়া এলাকায় ছুরিকাঘাতে মোহাম্মদ সাকিব (২৮) নাম যুবককে খুন করা হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যা ৬টার দিকে চান্দগাঁও থানা এলাকার লায়লা টাওয়ারের সামনে তার পূর্ব পরিচিত প্রতিপক্ষ ছুরিকাঘাত করে পালিয়ে যায়। এসময় সাকিবকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে স্থানীয়রা চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত সাকিব চান্দগাঁওয়ের চররাঙ্গামাটিয়া এলাকার মৌলানা ছৈয়দুল হক বাড়ির মো. নজুম উদ্দিনের ছেলে। ঘটনার সত্যতা স্বীকার করে চান্দগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ জসিম উদ্দিন আজাদীকে জানান, মোবাইল সংক্রান্ত বিষয় নিয়ে তার পূর্ব পরিচিতের সঙ্গে আগে থেকে বিরোধ ছিল। পূর্ব বিরোধের জেরে আজকে সন্ধ্যায় এই ঘটনা ঘটেছে। ঘটনার পর আমরা অভিযানে আছি।

ঘটনাস্থল থেকে স্থানীয় সংগঠক ও সমাজকর্মী লোকমান হোসেন মুন্না আজাদীকে জানান, নিহত মো. সাকিবেব বাড়ি চান্দগাঁওয়ের চর রাঙ্গামাটিয়া এলাকার সালেহ আহমদ চৌধুরীর বাড়ি। জানা গেছে সাকিবের সঙ্গে মোবাইল সংক্রান্ত বিষয় নিয়ে তার পূর্ব পরিচিত অপর একটি গ্রুপের মধ্যে বিরোধ ছিল। আজকে এ নিয়ে দুইজনের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে সাবিককে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। এসময় সে রক্তাক্ত অবস্থায় লায়লা টাওয়ারের সামনে সাবিককে পড়ে থাকতে দেখে স্থানীয়রা তাকে উদ্ধার করে চমেক হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ব্যাপারে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ (এসআই) নুরুল আলম আশেক জানান, ছুরিকাঘাতে রক্তাক্ত অবস্থায় সাকিব নামে একজনকে হাসপাতালের জরুরি বিভাগে আনা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বর্তমানে লাশ মর্গে রাখা হয়েছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর