বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১০:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রবাসীর স্ত্রীর সঙ্গে পরকীয়া করায় পদ হারালেন জামায়াত নেতা আ.লীগের নির্দোষ কর্মীদের স্বাভাবিক জীবনে ফিরতে বাধা নেই: জামায়াত আমির শ্যালিকাকে বিয়ে, মুখে চুনকালি মাখিয়ে যুবক ও তার দুই স্ত্রীকে এলাকাছাড়া করল গ্রামবাসী মোবাইলে যেভাবে দেখবেন এইচএসসির ফলাফল ইমরান খানের ‘ভারত ছাড়ার নির্দেশ’ স্থগিত করলেন আদালত চলে গেলেন ‘সিআইডি’ খ্যাত জনপ্রিয় অভিনেতা বিপি সিং চাকরির প্রলোভনে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিককে রুশ বাহিনীতে নিয়োগ ‘ক্রসফায়ারের’ ক্ষেত্রে জিরো টলারেন্স, আইজিপির বক্তব্য ঠিক হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী রাউজানে অস্ত্রের মুখে নারীর ২৫ লাখ টাকা ছিনতাই! যাত্রাবাড়ীতে দুর্বৃত্তদের গুলিতে যুবক নিহত

বগুড়ার শাপলা সুপার মার্কেটে অগ্নিকাণ্ডে ১৫টি দোকান ভস্মিভূত

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : রবিবার, ৭ এপ্রিল, ২০২৪
  • ১২২ টাইম ভিউ

অনলাইন ডেস্ক : বগুড়ার শাপলা সুপার মার্কেটে অগ্নিকাণ্ডে ১৫টি দোকান ভস্মিভূত হয়েছে। আগুন নেভাতে দমকল বাহিনীর নিক্ষেপ করা পানিতে ক্ষতিগ্রস্ত হয়েছে আরো অন্তত ২০টি দোকানের মালামাল। ক্ষতিগ্রস্ত দোকানগুলোর মধ্যে কাপড় এবং ছাপাখানা রয়েছে। ঈদ মৌসুমে দোকান পুড়ে এবং পানিতে কাপড় ভিজে পথে বসেছেন ব্যবসায়ীরা।

রবিবার সকাল ৮টার দিকে শহরের স্টেশন রোড এলাকায় শাপলা সুপার মার্কেটে এ অগ্নিকাণ্ড ঘটে।

আগুন লাগার খবর পেয়ে বগুড়ার তিনটি ফায়ার স্টেশনের আটটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে দেড় ঘণ্টার চেষ্টায় তা নিয়ন্ত্রণ করে।

মার্কেটের ব্যবসায়ীরা জানান, আগুনে ক্ষতিগ্রস্ত অধিকাংশই কাপড়ের দোকান এবং কয়েকটি ছাপাখানার। সকাল ৮টার দিকে মার্কেট বন্ধ থাকা অবস্থায় অগ্নিকাণ্ড ঘটে।

ওই মার্কেটের কাপড় ব্যবসায়ী মাসুদ রানা জানান, ঈদের জন্য তার দোকানে প্রায় ১৪ লাখ টাকার তৈরি পোশাক ছিল সেগুলো সব পুড়ে গেছে। পুড়ে যাওয়া দোকানের মধ্যে ৭টি ছাপাখানা (প্রিন্টিং প্রেস) ব্যবসায়ীদের বলে জানান আল আমিন নামে এক ব্যবসায়ী।
তিনি বলেন, আমার দোকানে চারটা কম্পিউটারসহ প্রায় চার লাখ টাকার মালামাল ছিল, তার সবই পুড়ে গেছে।

বগুড়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সরকারী পরিচালক মঞ্জিল হক জানান, আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে ফায়ার কর্মীরা।

পরে বগুড়া সদরের চারটি এবং শাজাহানপুর ও কাহালু উপজেলার ফায়ার সার্ভিসের চারটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে যোগ দেয়।
মঞ্জিল হক বলেন, কীভাবে আগুনের সূত্রপাত, তা নিশ্চিত হওয়া যায়নি। তবে কাপড়ের দোকানেই প্রথম আগুন জ্বলতে দেখেন স্থানীয়রা। প্রায় দেড় ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে। অগ্নিকাণ্ড ১৫টি দোকান আগুনে পুড়ে গেলে ক্ষতির পরিমাণ জানাতে পারেননি তিনি।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর