বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১০:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রবাসীর স্ত্রীর সঙ্গে পরকীয়া করায় পদ হারালেন জামায়াত নেতা আ.লীগের নির্দোষ কর্মীদের স্বাভাবিক জীবনে ফিরতে বাধা নেই: জামায়াত আমির শ্যালিকাকে বিয়ে, মুখে চুনকালি মাখিয়ে যুবক ও তার দুই স্ত্রীকে এলাকাছাড়া করল গ্রামবাসী মোবাইলে যেভাবে দেখবেন এইচএসসির ফলাফল ইমরান খানের ‘ভারত ছাড়ার নির্দেশ’ স্থগিত করলেন আদালত চলে গেলেন ‘সিআইডি’ খ্যাত জনপ্রিয় অভিনেতা বিপি সিং চাকরির প্রলোভনে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিককে রুশ বাহিনীতে নিয়োগ ‘ক্রসফায়ারের’ ক্ষেত্রে জিরো টলারেন্স, আইজিপির বক্তব্য ঠিক হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী রাউজানে অস্ত্রের মুখে নারীর ২৫ লাখ টাকা ছিনতাই! যাত্রাবাড়ীতে দুর্বৃত্তদের গুলিতে যুবক নিহত

বগুড়ায় বাস-প্রাইভেটকার মুখোমুখি সংঘর্ষে নিহত বেড়ে ৪

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : শনিবার, ৬ এপ্রিল, ২০২৪
  • ৯৭ টাইম ভিউ

অনলাইন ডেস্ক : বগুড়া সদরে বাস-প্রাইভেটকার মুখোমুখি সংঘর্ষের ঘটনায় আরও একজন মারা গেছেন। এ নিয়ে দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো চারজনে। শনিবার দুপুর আড়াইটার দিকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেক (শজিমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় একজনের মৃত্যু হয়। অজ্ঞাতপরিচয় ওই ব্যক্তি বাসের যাত্রী ছিলেন।

এর আগে সকাল সাড়ে ১০টার দিকে নওগাঁ-বগুড়া আঞ্চলিক মহাসড়কের এরুলিয়া উচ্চ বিদ্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই প্রাইভেটকারের তিন যাত্রী নিহত হন।নিহতরা সবাই বগুড়া মোটর শ্রমিক ইউনিয়নের নেতাকর্মী। তারা হলেন সংগঠনটির যুগ্ম-সাধারণ সম্পাদক ফাইম (৫৫), আব্দুল হান্নান (৪৪) ও চেইন মাস্টার আলগীর হোসেন (৪২)।

এসব তথ্য নিশ্চিত করেছেন বগুড়া সদর থানার উপ-পরিদর্শক (এসআই) মিজানুর রহমান।

তিনি জানান, সকালে প্রাইভেটকারটি নওগাঁর দিকে যাচ্ছিল। এরুলিয়াতে এসে নিয়ন্ত্রণ হারিয়ে বিপরীত দিক থেকে আসা একটি বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে প্রাইভেটকারটি দুমড়ে-মুচড়ে যায়। পরে গাড়িটি কেটে দুটি মরদেহ বের করে আনা হয়। হাসপাতালে নেওয়ার পথে একজন মারা যান। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আজ আরও একজন মারা গেছেন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর