শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ১১:৫১ অপরাহ্ন
শিরোনাম :
মন্ত্রিপরিষদে যুক্ত হচ্ছে নতুন ৪ নাম, আলোচনায় যারা সরকারের ৬ মাসের লক্ষ্যের মোটামুটি সবগুলোই পূরণ হয়েছে : রিজভী চট্টগ্রামে জামায়াত নেতার মাদ্রাসায় মিলল সরকারি ধানের বীজ বাংলাদেশ ধ্বংসস্তূপের মধ্যে দাঁড়িয়ে আছে : জ্বালানিমন্ত্রী বিদ্যুৎ বিলে ‘শক’, লোডশেডিং-গ্যাস সংকটে নাকাল দেশ গণভোটের রায় বাস্তবায়িত না হলে সরকারকে ক্ষমতায় থাকতে দেওয়া হবে না: নাহিদ ইসলাম ছাত্রদলে নতুন নেতৃত্বের অপেক্ষা, শেষ মুহূর্তের দৌড়ঝাঁপ পদপ্রত্যাশীদের ইরানের বন্দরগুলোতে ‘অনির্দিষ্টকালের জন্য’ নৌ অবরোধ চালিয়ে যেতে চায় যুক্তরাষ্ট্র নেত্রকোনায় কবরস্থান নিয়ে বিরোধের জেরে সংঘর্ষ, আহত অর্ধশতাধিক সীতাকুণ্ডের জাহাজভাঙা কারখানায় বিষক্রিয়ায় মৃত্যু বেড়ে ৮

বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের একটি ইউনিটের উৎপাদন আবার বন্ধ

আওয়াজ অনলাইন ডেস্ক :
  • আপডেটের সময় : শুক্রবার, ১৪ আগস্ট, ২০২৬
  • ৩ টাইম ভিউ
বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের একটি ইউনিটের উৎপাদন আবার বন্ধ
ছবি-সংগৃহীত

সারা দেশে লোডশেডিংয়ের মধ্যে যান্ত্রিক ত্রুটির কারণে দিনাজপুরের বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের এক নম্বর ইউনিটের বিদ্যুৎ উৎপাদন আবার বন্ধ হয়ে গেছে। শুক্রবার (১৪ আগস্ট) বেলা ১১টায় এই ইউনিটের উৎপাদন বন্ধ হয়ে যায় বলে জানিয়েছেন বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রধান প্রকৌশলী আবু বক্কর সিদ্দিক।

তিনি বলেন, এই কেন্দ্রের ১২৫ মেগাওয়াট উৎপাদন ক্ষমতা সম্পন্ন ইউনিটের দুটি পাম্প নষ্ট কারণে বিদ্যুৎ উৎপাদন বন্ধ রাখা হয়েছে। দুটি পাম্পের একটি আগেই নষ্ট হয়েছিল। একটি মেরামত করে চালুর পর সেটিও নষ্টের কারণে এই ইউনিটের উৎপাদন পুরোপুরি বন্ধ রাখা হয়েছে।

দ্রুত সময় মেরামত করে আজকে সম্ভব না হলে শনিবারের মধ্যে বিদ্যুৎ উৎপাদনে ফিরে যাওয়া সম্ভব হবে বলে আশা প্রকাশ করেন প্রধান প্রকৌশলী।বর্তমানে ২৭৫ মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন তিন নম্বর ইউনিটি বিদ্যুৎ উৎপাদন অব্যাহত রয়েছে বলে জানান তাপবিদ্যুৎ কেন্দ্রের এই কর্মকর্তা।

এর আগে ৩১ জুলাই যান্ত্রিক ত্রুটির কারণে ১ নম্বর ইউনিটটির উৎপাদন বন্ধ হয়ে গিয়েছিল। পরবর্তীতে মেরামতের পর ২ আগস্ট এটি পুনরায় চালু করা হয়। বড়পুকুরিয়া কয়লাভিত্তিক তাপবিদ্যুৎ কেন্দ্রের মোট উৎপাদন ক্ষমতা ৫২৫ মেগাওয়াট। এর মধ্যে এক ও দুই নম্বর ইউনিট ১২৫ মেগাওয়াট করে এবং তিন নম্বর ইউনিট ২৭৫ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর