সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০৪:১০ পূর্বাহ্ন

বন্ধ শিল্পপ্রতিষ্ঠান খুলে দেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

আওয়াজ অনলাইন ডেস্ক :
  • আপডেটের সময় : মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৩৬ টাইম ভিউ
বন্ধ শিল্পপ্রতিষ্ঠান খুলে দেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

দেশের রুগ্ন ও বন্ধ শিল্পপ্রতিষ্ঠানগুলো বেসরকারি উদ্যোক্তাদের মাধ্যমে পুনরায় চালুর সিদ্ধান্ত নিয়েছে সরকার। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন এ তথ্য জানান। তিনি বলেন, রুগ্ন ও বন্ধ শিল্পপ্রতিষ্ঠান চালুর জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী। বেসরকারি উদ্যোক্তাদের সম্পৃক্ত করে এ উদ্যোগ বাস্তবায়ন করা হবে, যাতে নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়।

তিনি আরও জানান, প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্বাচনি প্রতিশ্রুতি অনুযায়ী বন্ধ শিল্পপ্রতিষ্ঠান পুনরায় চালু করে কর্মসংস্থান বাড়ানোর পরিকল্পনা নেওয়া হয়েছে। নির্দেশনায় বলা হয়েছে, বন্ধ পাটকল ও চিনি কারখানাগুলো পুনরায় চালু করে সেখানে পুরোনো শ্রমিকদের বহাল রাখার পাশাপাশি নতুন কর্মসংস্থান সৃষ্টি করতে হবে।

বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা)-এর নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী জানান, এ বিষয়ে শিল্প মন্ত্রণালয়ের নেতৃত্বে একটি কমিটি কাজ শুরু করেছে এবং বন্ধ ও রুগ্ন শিল্পপ্রতিষ্ঠান চালুর উদ্যোগ নেওয়া হচ্ছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর