বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৮:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রবাসীর স্ত্রীর সঙ্গে পরকীয়া করায় পদ হারালেন জামায়াত নেতা আ.লীগের নির্দোষ কর্মীদের স্বাভাবিক জীবনে ফিরতে বাধা নেই: জামায়াত আমির শ্যালিকাকে বিয়ে, মুখে চুনকালি মাখিয়ে যুবক ও তার দুই স্ত্রীকে এলাকাছাড়া করল গ্রামবাসী মোবাইলে যেভাবে দেখবেন এইচএসসির ফলাফল ইমরান খানের ‘ভারত ছাড়ার নির্দেশ’ স্থগিত করলেন আদালত চলে গেলেন ‘সিআইডি’ খ্যাত জনপ্রিয় অভিনেতা বিপি সিং চাকরির প্রলোভনে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিককে রুশ বাহিনীতে নিয়োগ ‘ক্রসফায়ারের’ ক্ষেত্রে জিরো টলারেন্স, আইজিপির বক্তব্য ঠিক হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী রাউজানে অস্ত্রের মুখে নারীর ২৫ লাখ টাকা ছিনতাই! যাত্রাবাড়ীতে দুর্বৃত্তদের গুলিতে যুবক নিহত

বরগুনায় ফুলের টবে গাঁজা চাষ: মালিক আটক

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : শনিবার, ২৩ মার্চ, ২০২৪
  • ১০৯ টাইম ভিউ

সময়ের আওয়াজ অনলাইন: বরগুনার তালতলীতে বসতবাড়ির উঠানে ফুলের টবে চাষ করা ৪টি গাঁজার গাছসহ মধু ফকির (৫২) নামের এক ব্যক্তিকে আটক করেছে থানা পুলিশ।

শুক্রবার (২২ মার্চ) সন্ধায় উপজেলার ঠাকুরপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আটককৃত মধু ফকির ওরফে মধু ফিটার উপজেলার ঠাকুরপাড়া এলাকার রশিদ ফকিরের ছেলে।

তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম খান বলেন, সন্ধ্যা রাতে গোপন খবরের ভিত্তিতে ঠাকুরপাড়া এলাকায় পুলিশের একটি টিম অভিযান চালায়। এ সময় মধু ফকির বসতবাড়ির উঠানে ফুলের টপে গাঁজার গাছ লাগিয়ে পরিচর্যার খবরের সত্যতা মেলে।

পুলিশের উপস্থিতি টের পেয়ে কৌশলে পালানোর চেষ্টাকালে মধু ফকির কে আটক করা হয়। তার ঘরের সামনে থেকে ৪টি ছোট-বড় কাঁচা গাঁজার গাছ সমূলে উৎপাটন করে উদ্ধার করা হয়।

তিনি আরও বলেন, পুলিশ বাদী হয়ে মধু ফকিরের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর