বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৪:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রবাসীর স্ত্রীর সঙ্গে পরকীয়া করায় পদ হারালেন জামায়াত নেতা আ.লীগের নির্দোষ কর্মীদের স্বাভাবিক জীবনে ফিরতে বাধা নেই: জামায়াত আমির শ্যালিকাকে বিয়ে, মুখে চুনকালি মাখিয়ে যুবক ও তার দুই স্ত্রীকে এলাকাছাড়া করল গ্রামবাসী মোবাইলে যেভাবে দেখবেন এইচএসসির ফলাফল ইমরান খানের ‘ভারত ছাড়ার নির্দেশ’ স্থগিত করলেন আদালত চলে গেলেন ‘সিআইডি’ খ্যাত জনপ্রিয় অভিনেতা বিপি সিং চাকরির প্রলোভনে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিককে রুশ বাহিনীতে নিয়োগ ‘ক্রসফায়ারের’ ক্ষেত্রে জিরো টলারেন্স, আইজিপির বক্তব্য ঠিক হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী রাউজানে অস্ত্রের মুখে নারীর ২৫ লাখ টাকা ছিনতাই! যাত্রাবাড়ীতে দুর্বৃত্তদের গুলিতে যুবক নিহত

বরিশালে হাতবোমা উদ্ধারের সময় বিস্ফোরণে পুলিশের এসআইসহ আহত ৩

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : মঙ্গলবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১০১ টাইম ভিউ

অনলাইন ডেস্ক : বরিশালের গৌরনদী উপজেলায় একটি বাড়ির বাথরুম থেকে বোমা উদ্ধারের সময় বিস্ফোরণে পুলিশের উপপরিদর্শকসহ (এসআই) তিনজন আহত হয়েছেন। মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে কসবায় ইসলামিক মিশনের পিছনে একটি বাড়িতে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন- পুলিশের উপপরিদর্শক (এসআই) কামাল, কনস্টবল মিজান ও বাড়ির মালিক মাসুদ হাওলাদার। গৌরনদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, মাসুদ হাওলাদার নামে এক যুবক বাবা-মা মারা যাওয়ার পর একাই ওই বাড়িতে থাকতেন। ওই বাড়িতে তিনটি বাথরুম রয়েছে। সকালে বাথরুম তালাবদ্ধ পেয়ে দরজা ভেঙে বালতিতে বোমা দেখতে পান মালিক মাসুদ হাওলাদার। এরপর পুলিশে খবর দেন তিনি।

পরে এসআই কামাল কনস্টেবল মিজানকে নিয়ে ঘটনাস্থলে যান। এ সময় বোমা উদ্ধার করতে গেলে বিকট শব্দে তা বিস্ফোরিত হয়। এতে এসআইসহ তিনজন আহত হন। আহতদের উন্নত চিকিৎসার জন্য শেরেবাংলা মেডিকেলে পাঠানো হয়েছে। ঘটনা তদন্ত করে পরবর্তী বিষয়ে জানানো হবে বলে জানান ওসি।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর