শনিবার, ০৬ জুন ২০২৬, ০২:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
চলমান তাপপ্রবাহে বাড়ছে হিট স্ট্রোকের শঙ্কা শিশু রামিসাকে হত্যা : মামলার ১৯ দিনের মাথায় রায় হচ্ছে ৭ জুন মুখ খোলো মমতা জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল স্বেচ্ছাসেবক দল নেতাকে পেটানোর অভিযোগ, ওসিসহ পাঁচ পুলিশ প্রত্যাহার নিম্ন আয়ের মানুষের বিদ্যুতের খরচ বাড়ছে না সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হবে ১০১ শয্যার আইভীর মুক্তির পর বাড়ির সামনে বাড়তি নিরাপত্তা ও পুলিশি নজরদারি ইসরায়েলকে মধ্যপ্রাচ্য থেকে সরানো সম্ভব : আইআরজিসি কমান্ডার চাঁপাইনবাবগঞ্জের তিন উপজেলায় বজ্রপাতে নারীসহ ৬ জনের মৃত্যু ওসমান হাদি হত্যাকাণ্ড নিয়ে বক্তব্যের জেরে মমতার বিরুদ্ধে মামলা

বাংলাদেশে চালু হলো টিকটকের বিজ্ঞাপন সুবিধা

অনলাইন ডেস্ক :
  • আপডেটের সময় : রবিবার, ১২ মে, ২০২৪
  • ১১১ টাইম ভিউ

বাংলাদেশে সম্প্রতি বিজ্ঞাপন সুবিধা চালু করেছে টিকটক। দেশের বিভিন্ন প্রতিষ্ঠানকে সহজে বিজ্ঞাপন দেওয়ার সুযোগ দিতে, টিকটকের সেলস পার্টনার হিসাবে নির্বাচিত করা হয়েছে ডিজিটাল বিজ্ঞাপনে বিশ্বের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান অ্যালেফকে (সাবেক এইচটিটিপুল)।

বিশ্বজুড়ে টিকটকের ব্যবহারকারী ১ বিলিয়নেরও বেশি। বাংলাদেশেও প্ল্যাটফর্মটির জনপ্রিয়তা বৃদ্ধি পাচ্ছে। টিকটকের এই বিশাল পরিসরের ইউজারদের সাথে ব্র্যান্ডগুলোকে কাজ করার সুযোগ করে দিতে এই পার্টনারশিপ।

অ্যালেফ প্রতিষ্ঠানটির পার্টনার ও চিফ অপারেটিং অফিসার ইগ্নাশিও ভিদাগিউরেন বলেন, “বাংলাদেশের বিজ্ঞাপনদাতা, এজেন্সি এবং ছোট-মাঝারি প্রতিষ্ঠানগুলোকে টিকটক প্ল্যাটফর্মের সঙ্গে সংযুক্ত করাই আমাদের সেলস পার্টনারশিপের উদ্দেশ্য। আমাদের মূল লক্ষ্য হলো ‘সকলের জন্য ডিজিটাল বিজ্ঞাপন’ এবং তা শুধুমাত্র শিক্ষা, তথ্য এবং স্থানীয়দের সহায়তার ভিত্তিতেই সম্ভব।”

পাকিস্তান এবং বাংলাদেশের টিকটকের গ্লোবাল বিজনেস সলিউশন বিভাগের পার্টনারশিপ ম্যানেজার ফাইজা জাফর বলেন, ‘টিকটকের সেলস পার্টনার হিসাবে অ্যালেফকে বাংলাদেশে ঘোষণা করতে পেরে আমরা আনন্দিত। বাংলাদেশের বিজ্ঞাপনদাতারা এখন নতুন ধরনের ডিজিটাল বিজ্ঞাপন ফরম্যাট ব্যবহার করতে পারবেন। এই পরিষেবাটি দ্রুততর হওয়ায় তা সুবিধাজনকও হবে যা অন্য প্ল্যাটফর্মগুলোতে এখনও নেই।’

টিকটক বলছে, তাদের এই উদ্যোগ এদেশে বিজ্ঞাপনদাতাদের জন্য ডিজিটাল মার্কেটিং করার এটি একটি নতুন সুযোগ তৈরি করবে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর