রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
জামালপুরে অনুষ্ঠিত ১৭৫ বছরের সাহিত্য-সাময়িকী আলোচনা রাষ্ট্র গঠনে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর অপতথ্য ঠেকাতে সাংবাদিকদের আরও দায়িত্বশীল হওয়ার আহ্বান তথ্য প্রতিমন্ত্রীর জাকির নায়েকের প্রত্যর্পণ নিয়ে মোদি-ইব্রাহিমের আলোচনা পুলিশের গুলিতে নিহত যুবদল নেতা ও ক্ষতিগ্রস্ত পরিবারকে নতুন বাড়ি দিচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ‘বিশ্বের সেরা অভিনেত্রী’, গুমের নির্দেশদাতা ছিলেন: স্পিকার বিয়ের অনুষ্ঠানে নাচের কথা বলে ডেকে নিয়ে দুই নৃত্যশিল্পীকে নৌকায় সংঘবদ্ধ ধর্ষণ মোহাম্মদপুরে কিশোর গ্যাংয়ের কোনো অস্তিত্ব রাখা হবে না: ডিএমপি কমিশনার রাজধানীতে পৃথক স্থান থেকে ৪ ব্যক্তির মরদেহ উদ্ধার মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠায় ব্রিকস সদস্যদের সঙ্গে কাজ করবে চীন: শি জিনপিং

বাংলাদেশ-উইন্ডিজ সিরিজের সূচি ঘোষণা

স্পোর্টস ডেস্ক :
  • আপডেটের সময় : মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬
  • ১৬ টাইম ভিউ
বাংলাদেশ-উইন্ডিজ সিরিজের সূচি ঘোষণা

দুই টেস্টের সিরিজ খেলতে অক্টোবরে বাংলাদেশের আসছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সফরের সূচি ঘোষণা করেছে। সফরে দুইটি টেস্ট খেলবে ওয়েস্ট ইন্ডিজ।

সূচি অনুযায়ী, ১৮ই অক্টোবর ঢাকায় পৌঁছাবে ওয়েস্ট ইন্ডিজ দল। এরপর ২২ থেকে ২৪শে অক্টোবর বসুন্ধরা স্পোর্টস কমপ্লেক্সে তিন দিনের একটি প্রস্তুতি ম্যাচ খেলবে সফরকারী দল।

এরপর ২৮শে অক্টোবর শুরু হবে দুই ম্যাচের টেস্ট সিরিজ। ২৮শে অক্টোবর থেকে পহেলা নভেম্বর মিরপুরের শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে সিরিজের প্রথম টেস্ট। দ্বিতীয় টেস্ট অনুষ্ঠিত হবে সিলেটে। পাঁচই নভেম্বর থেকে ৯ই নভেম্বর সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ম্যাচটি।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর