রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৮:০০ পূর্বাহ্ন
শিরোনাম :
রাজধানীর খিলগাঁওয়ে হাসপাতালে আগুন যুক্তরাজ্যে উল্টো পথে আসা গাড়ির ধাক্কা, পুলিশসহ নিহত ৭ কলকাতায় হোটেলে আগুনে ৯ মৃত্যু: হোটেল ‘শিখা ইন’এর মালিক মালিক গ্রেপ্তার রবিবার সকাল ৯টার মধ্যে বৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে তেজগাঁও থানা আকস্মিক পরিদর্শন করলেন স্বরাষ্ট্রমন্ত্রী শক্তিশালী এল নিনোর আশঙ্কা, ২০২৭ সালে ভাঙতে পারে উষ্ণতার রেকর্ড ন্যাশনাল ই-হেলথ প্ল্যাটফর্ম গড়ে তুলতে পাইলট প্রকল্প গ্রহণে নির্দেশ প্রধানমন্ত্রীর বিদ্যুৎ ও জ্বালানি সংকট সামলানো বড় চ্যালেঞ্জ ‘ডন ৩’ বিতর্কে নতুন মোড়, রণবীরের হয়ে ইম্পায় গেলেন বাবা তথ্যমন্ত্রী হলেন ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ

বাংলাদেশ টেক্সটাইল মিলস কর্পোরেশনের নতুন চেয়ারম্যান জিয়াউল হক

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : সোমবার, ২৪ এপ্রিল, ২০২৩
  • ২৫৩ টাইম ভিউ

অনলাইন ডেস্ক: বাংলাদেশ টেক্সটাইল মিলস কর্পোরেশনের (বিটিএমসি) নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন বাংলাদেশ সেনাবাহিনীর কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল মো. জিয়াউল হক। সোমবার (২৪ এপ্রিল) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে। এতে সই করেন উপসচিব আব্দুল্লাহ আরিফ মোহাম্মদ। সশস্ত্র বাহিনী বিভাগ থেকে তার চাকরি বস্ত্র ও পাট মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে।

একই প্রজ্ঞাপনে বিটিএমসির বর্তমান চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল মো. জাকির হোসেনকে বাংলাদেশ সেনাবাহিনীতে ফিরিয়ে নিতে তার চাকরি সশস্ত্র বাহিনী বিভাগে ন্যস্ত করা হয়েছে।

জনস্বার্থে জারি করা এই আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে বলা হয়েছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর