শনিবার, ০৬ জুন ২০২৬, ০১:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম :
চলমান তাপপ্রবাহে বাড়ছে হিট স্ট্রোকের শঙ্কা শিশু রামিসাকে হত্যা : মামলার ১৯ দিনের মাথায় রায় হচ্ছে ৭ জুন মুখ খোলো মমতা জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল স্বেচ্ছাসেবক দল নেতাকে পেটানোর অভিযোগ, ওসিসহ পাঁচ পুলিশ প্রত্যাহার নিম্ন আয়ের মানুষের বিদ্যুতের খরচ বাড়ছে না সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হবে ১০১ শয্যার আইভীর মুক্তির পর বাড়ির সামনে বাড়তি নিরাপত্তা ও পুলিশি নজরদারি ইসরায়েলকে মধ্যপ্রাচ্য থেকে সরানো সম্ভব : আইআরজিসি কমান্ডার চাঁপাইনবাবগঞ্জের তিন উপজেলায় বজ্রপাতে নারীসহ ৬ জনের মৃত্যু ওসমান হাদি হত্যাকাণ্ড নিয়ে বক্তব্যের জেরে মমতার বিরুদ্ধে মামলা

বাংলাদেশ থেকে বছরে ৮ হাজার কোটি টাকা নিয়ে যায় মেটা’

আওয়াজ অনলাইন ডেস্ক :
  • আপডেটের সময় : রবিবার, ১৭ মে, ২০২৬
  • ২৭ টাইম ভিউ
বাংলাদেশ থেকে বছরে ৮ হাজার কোটি টাকা নিয়ে যায় মেটা'

বাংলাদেশ থেকে মেটা প্রতি বছর প্রায় ৮ হাজার কোটি টাকা নিয়ে যাচ্ছে। শনিবার (১৬ মে) রাজধানীর একটি হোটেলে আয়োজিত এক সেমিনারে তথ্যপ্রযুক্তি বিশেষজ্ঞরা এই তথ্য প্রকাশ করেন। ‍‍`টেলিকম খাতে নতুন সরকারের ভিশন‍‍` শীর্ষক এই বিশেষ সেমিনারের আয়োজন করে টেলিকম অ্যান্ড টেকনোলজি রিপোর্টার্স নেটওয়ার্ক বাংলাদেশ।

অনুষ্ঠানের মূল প্রবন্ধ উপস্থাপন করেন রবির রেগুলেটরি অ্যান্ড করপোরেট অ্যাফেয়ার্স প্রধান সাহেদ আলম।উপস্থাপিত প্রবন্ধে বলা হয়, দেশে বর্তমানে ফেসবুক ব্যবহারকারীর সংখ্যা প্রায় সাত কোটি ৩০ লাখ। মেটা তাদের নিজস্ব হিসাব অনুযায়ী প্রতি ফেসবুক ব্যবহারকারীর কাছ থেকে গড়ে ১৫ ডলার করে আয় করে থাকে।  সেই হিসাবে বাংলাদেশ থেকে মেটা মোট ৭০ কোটি মার্কিন ডলার আয় করে থাকে। অথচ দেশের সামগ্রিক অর্থনীতিতে এই বহুজাতিক প্রযুক্তি প্রতিষ্ঠানের কোনো দৃশ্যমান অবদান নেই।

সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে টেলিযোগাযোগমন্ত্রী ফকির মাহবুব আনাম বলেন, সরকার ৫জি এবং কৃত্রিম বুদ্ধিমত্তাকে গ্রামীণ পর্যায় পর্যন্ত নিয়ে যেতে কাজ করছে। আগামী ৫ বছরে এই খাতে এক কোটি নতুন কর্মসংস্থান সৃষ্টি করা হবে। সংগঠনের সভাপতি সমীর কুমার দের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সাধারণ সম্পাদক মাসুদুজ্জামান রবি।অনুষ্ঠানে আরও বক্তব্য দেন প্রধানমন্ত্রীর টেলিযোগাযোগবিষয়ক উপদেষ্টা রেহান আসিফ, টেলিটকের ব্যবস্থাপনা পরিচালক নুরুল মাবুদ চৌধুরী এবং বিটিআরসি চেয়ারম্যান মেজর জেনারেল (об.) এমদাদ উল বারী। এছাড়া এমটব মহাসচিব লে. কর্নেল (অব.) মোহাম্মদ জুলফিকার, ফিকির প্রধান নির্বাহী কর্মকর্তা নুরুল কবীর, কম্পিটিশন কমিশনের সাবেক পরিচালক খালেদ আবু নাসের, বুয়েটের অধ্যাপক ড. লুৎফা আক্তার ও বাংলালিংকের তাইমুর রহমান এতে অংশ নেন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর