বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১১:২৩ অপরাহ্ন
শিরোনাম :
প্রবাসীর স্ত্রীর সঙ্গে পরকীয়া করায় পদ হারালেন জামায়াত নেতা আ.লীগের নির্দোষ কর্মীদের স্বাভাবিক জীবনে ফিরতে বাধা নেই: জামায়াত আমির শ্যালিকাকে বিয়ে, মুখে চুনকালি মাখিয়ে যুবক ও তার দুই স্ত্রীকে এলাকাছাড়া করল গ্রামবাসী মোবাইলে যেভাবে দেখবেন এইচএসসির ফলাফল ইমরান খানের ‘ভারত ছাড়ার নির্দেশ’ স্থগিত করলেন আদালত চলে গেলেন ‘সিআইডি’ খ্যাত জনপ্রিয় অভিনেতা বিপি সিং চাকরির প্রলোভনে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিককে রুশ বাহিনীতে নিয়োগ ‘ক্রসফায়ারের’ ক্ষেত্রে জিরো টলারেন্স, আইজিপির বক্তব্য ঠিক হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী রাউজানে অস্ত্রের মুখে নারীর ২৫ লাখ টাকা ছিনতাই! যাত্রাবাড়ীতে দুর্বৃত্তদের গুলিতে যুবক নিহত

বাংলাদেশ–সিঙ্গাপুর ম্যাচ: রাকিবের গোলে ব্যবধান কমালো বাংলাদেশ

ক্রীড়া ডেস্ক :
  • আপডেটের সময় : মঙ্গলবার, ১০ জুন, ২০২৫
  • ১৩৪ টাইম ভিউ

এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচে ৬৭ মিনিটে হামজা চৌধুরীর চমৎকার পাস থেকে গোল করে লিডের ব্যবধান কমিয়ে আনে বাংলাদেশ। রাকিব হোসেনের এই গোলে স্কোর দাঁড়ায় ১-২। ম্যাচের প্রথমার্ধেই বাংলাদেশ গোল হজম করে পিছিয়ে পড়েছিল। বিরতির আগে ৪৫ মিনিটে সিঙ্গাপুরের সং উই ইয়ং গোল করেন, যা দলকে এগিয়ে নিয়ে যায়। দ্বিতীয়ার্ধের শুরুতেই আবারও গোল খায় বাংলাদেশ, ইখসান ফান্দির গোলে সিঙ্গাপুরের লিড ২-০ হয়।

বাংলাদেশ দলে নতুনদের মধ্যে বিশেষভাবে নজর কাড়েন কানাডীয় বংশোদ্ভূত সোমিত সোম। মাত্র ৪৫ মিনিট খেললেও একাধিকবার ফোরোয়ার্ডদের কাছে দারুণ ক্রস ও পাস সরবরাহ করেন, যা বাংলাদেশের আক্রমণে প্রাণ সঞ্চার করে। বাংলাদেশ একাদশ: গোলকিপার মিতুল মারমা, তপু বর্মণ, তারিক কাজী, সাদ উদ্দিন, শাকিল আহাদ, হামজা চৌধুরী, সোমিত সোম, হৃদয়, কাজেম শাহ, ফাহমিদুল ইসলাম, রাকিব হোসেন।

সিঙ্গাপুর একাদশ: ইজওয়ান মাহবুব, আমিরুল আদলি, জর্ডান এমাভিউয়ে, রায়হান স্টুয়ার্ট, সাফুয়ান বাহারুদিন, শাহ শাহিরান, হারিস হারুন, হামি শিয়াহিন, সং উই ইয়ং, হ্যারিস স্টুয়ার্ট, ইখসান ফান্দি। বাংলাদেশের আক্রমণে নতুন প্রাণ সঞ্চার হলেও রক্ষণে কিছু দুর্বলতা ছিল, যা সিঙ্গাপুর ব্যবহার করেছে। দ্বিতীয়ার্ধে ব্যবধান কমানো সত্ত্বেও ম্যাচ এখনো উত্তেজনাপূর্ণ এবং বাংলাদেশের জয়ের সম্ভাবনা বিদ্যমান।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর