শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ০৪:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
শিল্পী কল্যাণ ট্রাস্টের এমডি হলেন শিবা শানু, ছাড়তে হতে পারে শিল্পী সমিতির সভাপতির পদ ত্রয়োদশ জাতীয় সংসদের ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে জয়লাভ করেছেন বিএনপির প্রার্থী মির্জা ফয়সল আমীন বিশ্বকাপের ফাইনালে বাংলাদেশ মুক্তি পাচ্ছে দেশের প্রথম এআই চলচ্চিত্র ‘গ্যাপ’ চিত্রনায়িকা পপির মা আর নেই জামায়াতের দুদিনের কর্মসূচি ঘোষণা তাহসিফ সাউরির জানাজা সম্পন্ন, উত্তরায় দাফন প্রবাসীর স্ত্রীর সঙ্গে পরকীয়া করায় পদ হারালেন জামায়াত নেতা আ.লীগের নির্দোষ কর্মীদের স্বাভাবিক জীবনে ফিরতে বাধা নেই: জামায়াত আমির শ্যালিকাকে বিয়ে, মুখে চুনকালি মাখিয়ে যুবক ও তার দুই স্ত্রীকে এলাকাছাড়া করল গ্রামবাসী

বাকি দিতে নিষেধ করায় মুদি দোকানদারকে কুপিয়ে হত্যা

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : মঙ্গলবার, ৩০ এপ্রিল, ২০২৪
  • ১১১ টাইম ভিউ

অনলাইন ডেস্ক : মুন্সীগঞ্জে বাকিতে চিপস-সিগারেট না দেওয়ায় মোশারফ হোসেন (৫৫) নামে এক মুদি দোকানিকে কুপিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় রুবেল মিয়া (৩৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (২৯ এপ্রিল) দিবাগত রাত দেড়টার দিকে সদর উপজেলার মিরকাদিমের কাগজীপাড়ায় এ ঘটনা ঘটে।

মোশারফের বোন রুবি আক্তার জানান, বাড়ির পাশে দোকান থাকায় সে দোকানেই ঘুমাতেন। রাত দেড়টার দিকে মিরকাদিম পৌরসভারর ৭নং ওয়ার্ড কাউন্সিল মো: সোহেল এর ছোট ভাই রুবেল তাকে ডাক দিয়ে চিপস বাকি চান। তিনি বাকি দিতে অস্বীকৃতি জানালে তাদের মধ্যে তর্ক বিতর্ক হয়। পরে একপর্যায়ে দোকান থেকে বের করে মোশারফের ছুরিকাঘাত করা হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

হাতিমারা পুলিশ তদন্ত কেন্দ্রের পরিদর্শক অমল দাশ জানান, চিপস বাকি দেয়াকে কেন্দ্র করে মোশারফকে কুপিয়ে হত্যা করে কাউন্সিলরের ভাই রুবেল। এই ঘটনায় হত্যার সাথে জড়িত রুবেলকে সাথে আটক করা হয়েছে। মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানিয়েছেন তিনি।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর