বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১১:১৮ অপরাহ্ন
শিরোনাম :
প্রবাসীর স্ত্রীর সঙ্গে পরকীয়া করায় পদ হারালেন জামায়াত নেতা আ.লীগের নির্দোষ কর্মীদের স্বাভাবিক জীবনে ফিরতে বাধা নেই: জামায়াত আমির শ্যালিকাকে বিয়ে, মুখে চুনকালি মাখিয়ে যুবক ও তার দুই স্ত্রীকে এলাকাছাড়া করল গ্রামবাসী মোবাইলে যেভাবে দেখবেন এইচএসসির ফলাফল ইমরান খানের ‘ভারত ছাড়ার নির্দেশ’ স্থগিত করলেন আদালত চলে গেলেন ‘সিআইডি’ খ্যাত জনপ্রিয় অভিনেতা বিপি সিং চাকরির প্রলোভনে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিককে রুশ বাহিনীতে নিয়োগ ‘ক্রসফায়ারের’ ক্ষেত্রে জিরো টলারেন্স, আইজিপির বক্তব্য ঠিক হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী রাউজানে অস্ত্রের মুখে নারীর ২৫ লাখ টাকা ছিনতাই! যাত্রাবাড়ীতে দুর্বৃত্তদের গুলিতে যুবক নিহত

বাগেরহাট মোড়েলগঞ্জে কৃষক কে পিটিয়ে হত্যা আটক ১

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ২৮ ডিসেম্বর, ২০২৩
  • ১৫৩ টাইম ভিউ

বাগেরহাট জেলা প্রতিনিধি : বাগেরহাটের মোরেলগঞ্জে গরু বাঁধাকে কেন্দ্র করে শফি চাপরাশি (৭০) নামের এক কৃষককে পিটিয়ে হত্যা করেছে তার প্রতিপক্ষের লোকজন।বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে নিশানবাড়িয়া ইউনিয়নের গুলিশাখালী গ্রামে এ হত্যাকাণ্ড ঘটে।

এ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সন্দেহে একজনকে আটক করেছে পুলিশ। আটক মোশারেফ তালুকদার (৫৪) পশ্চিম গুলিশাখালি গ্রামের বাসিন্দা।

মোরেলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শামসুদ্দিন এ খবরের সত্যতা নিশ্চিত করে বলেন, ‘এ ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে একই গ্রামের মোশারফে হোসেন তালুকদারকে আটক করা হয়েছে। লাশের ময়নাতদন্তের জন্য বাগেরহাট জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হবে।’

পুলিশ জানায়, বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) সকাল সাড়ে ৯টায় পশ্চিম গুলিশাখালি গ্রামে ফারুক শেখের জমিতে মোশারেফ তালুকদার গরু বাঁধে। তখন মোহাম্মদ শফী চাপরাশি মোশারফ তালুকদারকে বাধা দিলে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। তর্ক বিতর্কের এক পর্যায়ে মোশারফ তালুকদার লাঠি দিয়ে শফি চাপরাশির মাথায় ও ঘাড়ে আঘাত করলে ঘটনাস্থলেই বৃদ্ধ শফী চাপরাশি মারা যান।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর