সোমবার, ২৫ মে ২০২৬, ১১:০৭ অপরাহ্ন

বাণিজ্য সচিব হলেন আতাউর রহমান খান

আওয়াজ অনলাইন ডেস্ক :
  • আপডেটের সময় : সোমবার, ২৫ মে, ২০২৬
  • ৬ টাইম ভিউ
বাণিজ্য সচিব হলেন আতাউর রহমান খান

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. আতাউর রহমান খানকে সচিব পদে পদোন্নতি দিয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব হিসেবে পদায়ন করেছে সরকার। সোমবার (২৫ মে) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন নিয়োগ-১ শাখার সিনিয়র সহকারী সচিব মু. তানভীর হাসান রুমান স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়, মো. আতাউর রহমান খান বর্তমানে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব হিসেবে দায়িত্ব পালন করছিলেন। পদোন্নতির পর তাকে বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব পদে দায়িত্ব দেওয়া হলো।

জনস্বার্থে এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

জানা গেছে, বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব মাহবুবুর রহমান গত ১৭ এপ্রিল ভোর ৬টা ২৫ মিনিটে রাজধানীর একটি হাসপাতালে মৃত্যুবরণ করেন এতে বাণিজ্য সচিবের পদটি শূন্য হয়।  ২০২৫ সালের ২৫ ফেব্রুয়ারি থেকে বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন মাহবুবুর রহমান। তিনি এর আগে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের অতিরিক্ত সচিব (প্রশাসন অনুবিভাগ) হিসেবে দায়িত্ব পালন করেছেন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর