সোমবার, ২৫ মে ২০২৬, ১১:০৮ অপরাহ্ন

দুই ঘণ্টা পর কালশী বস্তির আগুন নিয়ন্ত্রণে

আওয়াজ অনলাইন ডেস্ক :
  • আপডেটের সময় : সোমবার, ২৫ মে, ২০২৬
  • ৩ টাইম ভিউ
দুই ঘণ্টা পর কালশী বস্তির আগুন নিয়ন্ত্রণে

রাজধানীর মিরপুরের কালশী বস্তিতে লাগা আগুন দ্রুত আশপাশে ছড়িয়ে পড়ছিল। নিয়ন্ত্রণে হিমশিম খাচ্ছিলেন ফায়ার সার্ভিসের কর্মীরা।ঘটনাস্থলে ১৩টি ইউনিট সক্রিয় ছিল। তবে আশপাশ এলাকায় পানির সংকট থাকায় আগুন নেভাতে বেগ পেতে হয়েছে কর্মীদের। সোমবার (২৫ মে) রাত ৯টা ৩৫ মিনিটের দিকে ফায়ার সার্ভিস সদর দপ্তরের মিডিয়া সেল থেকে জানানো হয় আগুন নিয়ন্ত্রণে।তবে ঘটনাস্থলে কর্মীরা তখনও কাজ করছিলেন।

এর আগে মিডিয়া সেল কর্মকর্তা আনোয়ারুল ইসলাম দোলন জানিয়েছেন, সন্ধ্যা ৭টা ২৩ মিনিটে বস্তিতে আগুন লাগার খবর পান তারা। প্রথমে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে কাজ শুরু করে। পরে আরও ছয়টি ইউনিট যুক্ত হয়।মোট ইউনিটের সংখ্যা দাঁড়ায় ১৩টিতে। তিনি আগুন দ্রুত বস্তির অন্যান্য অংশে ছড়িয়ে পড়ার তথ্য দিয়েছিলেন।ফায়ার সার্ভিসের কর্মীরা সর্বোচ্চ চেষ্টা চালিয়ে গেছেন।তবে ঘটনাস্থলে পানির ব্যাপক সংকট দেখা দেওয়ায় আগুন নিয়ন্ত্রণে আনতে বেগ পেতে হচ্ছিল।

প্রাথমিকভাবে আগুন লাগার কারণ জানা যায়নি। এ ছাড়া এ ঘটনায় এখন পর্যন্ত হতাহতের কোনো তথ্য জানাতে পারেননি ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর