শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ০৩:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
শিল্পী কল্যাণ ট্রাস্টের এমডি হলেন শিবা শানু, ছাড়তে হতে পারে শিল্পী সমিতির সভাপতির পদ ত্রয়োদশ জাতীয় সংসদের ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে জয়লাভ করেছেন বিএনপির প্রার্থী মির্জা ফয়সল আমীন বিশ্বকাপের ফাইনালে বাংলাদেশ মুক্তি পাচ্ছে দেশের প্রথম এআই চলচ্চিত্র ‘গ্যাপ’ চিত্রনায়িকা পপির মা আর নেই জামায়াতের দুদিনের কর্মসূচি ঘোষণা তাহসিফ সাউরির জানাজা সম্পন্ন, উত্তরায় দাফন প্রবাসীর স্ত্রীর সঙ্গে পরকীয়া করায় পদ হারালেন জামায়াত নেতা আ.লীগের নির্দোষ কর্মীদের স্বাভাবিক জীবনে ফিরতে বাধা নেই: জামায়াত আমির শ্যালিকাকে বিয়ে, মুখে চুনকালি মাখিয়ে যুবক ও তার দুই স্ত্রীকে এলাকাছাড়া করল গ্রামবাসী

বান্দরবানে সেনাবাহিনীর অভিযানে কেএনএফের ২ সদস্য নিহত

অনলাইন ডেস্ক :
  • আপডেটের সময় : রবিবার, ২৮ এপ্রিল, ২০২৪
  • ৯৫ টাইম ভিউ

বান্দরবানের রুমা উপজেলায় সেনাবাহিনীর অভিযানে কুকি-চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) দুই সশস্ত্র সন্ত্রাসী গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছে। এ সময় তাদের কাছ থেকে আগ্নেয়াস্ত্রসহ বিপুল পরিমাণ গোলাবারুদ ও অন্যান্য সরঞ্জাম উদ্ধার করা হয়।

আজ রবিবার (২৮ এপ্রিল) দুপুরে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করে।

আইএসপিআর জানায়, আজ রবিবার বান্দরবানের রুমা উপজেলার দুর্গম বাকলাই পাড়া এলাকায় সেনাবাহিনীর অভিযানে কেএনএফের দুজন সশস্ত্র সন্ত্রাসী গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছে।

এ সময় তাদের কাছ থেকে তিনটি আগ্নেয়াস্ত্র, বিপুল পরিমাণ গোলাবারুদ, ওয়াকিটকি ও অন্যান্য সরঞ্জাম উদ্ধার করা হয়।
উল্লেখ্য, গত ২ ও ৩ এপ্রিল বান্দরবানের রুমা ও থানচিতে তিনটি ব্যাংকে সন্ত্রাসী হামলা, অস্ত্র ও টাকা লুট এবং ব্যাংক ম্যানেজারকে অপহরণের ঘটনায় ৩ এপ্রিল থেকে যৌথবাহিনী সন্ত্রাসবিরোধী অভিযান শুরু হয়। গত ৮ এপ্রিল থেকে সেনাবাহিনী এ অভিযানে যুক্ত হয়। যৌথবাহিনীর সদস্যরা রুমা, থানচি ও রোয়াংছড়ি উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এখন পর্যন্ত ৭৮ জনকে গ্রেপ্তার করে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর