বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০১:০১ অপরাহ্ন
শিরোনাম :
প্রবাসীর স্ত্রীর সঙ্গে পরকীয়া করায় পদ হারালেন জামায়াত নেতা আ.লীগের নির্দোষ কর্মীদের স্বাভাবিক জীবনে ফিরতে বাধা নেই: জামায়াত আমির শ্যালিকাকে বিয়ে, মুখে চুনকালি মাখিয়ে যুবক ও তার দুই স্ত্রীকে এলাকাছাড়া করল গ্রামবাসী মোবাইলে যেভাবে দেখবেন এইচএসসির ফলাফল ইমরান খানের ‘ভারত ছাড়ার নির্দেশ’ স্থগিত করলেন আদালত চলে গেলেন ‘সিআইডি’ খ্যাত জনপ্রিয় অভিনেতা বিপি সিং চাকরির প্রলোভনে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিককে রুশ বাহিনীতে নিয়োগ ‘ক্রসফায়ারের’ ক্ষেত্রে জিরো টলারেন্স, আইজিপির বক্তব্য ঠিক হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী রাউজানে অস্ত্রের মুখে নারীর ২৫ লাখ টাকা ছিনতাই! যাত্রাবাড়ীতে দুর্বৃত্তদের গুলিতে যুবক নিহত

বান্দরবানে সোনালী ব্যাংকের অপহৃত ম্যানেজার নিজাম উদ্দিন উদ্ধার

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : শুক্রবার, ৫ এপ্রিল, ২০২৪
  • ৮৩ টাইম ভিউ

সময়ের আওয়াজ অনলাইন : বান্দরবানে সোনালী ব্যাংকের রুমা শাখার অপহৃত ম্যানেজার নিজাম উদ্দিনকে উদ্ধার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

বৃহস্পতিবার র‌্যাব সদর দফতরের মিডিয়া উইংয়ের এএসপি ইমরান খান এ তথ্য নিশ্চিত করেন।

জানা গেছে, আজ সন্ধ্যা সাড়ে ৭টার দিকে র‌্যাব এবং গোয়েন্দ সংস্থা ডিজিএফআই-সহ যৌথ বাহিনীর অভিযানে ব্যাথেলপাড়া এলাকা থেকে ওই ম্যানেজারকে উদ্ধার করা হয়। তবে এ ঘটনায় কেএনএফ -এর কাউকে আটক করা যায়নি। বর্তমানে ম্যানেজার রুমা উপজেলা কমপ্লেক্সে রয়েছে।

রুমা উপজেলার ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা দিদারুল আলম বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, ম্যানেজার সম্পূর্ণ সুস্থ রয়েছে।

উল্লেখ্য, গত ২ এপ্রিল (মঙ্গলবার) রাতে বান্দরবান জেলার রুমা উপজেলা মসজিদ ঘেরাও করে মুসল্লিদের মোবাইল ফোন ছিনতাই, আনসার ও পুলিশের অস্ত্র-গুলি লুট এবং সোনালী ব্যাংকের ভল্ট ভেঙে টাকা লুট করার চেষ্টা করে সন্ত্রাসী গোষ্ঠী কুকি চিন ন্যাশনাল ফন্ট (কেএনএফ)। এ সময় টাকা নিতে না পেরে ব্যাংকের ম্যানেজারকে অপহরণ করে নিয়ে যায় তারা।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর