বুধবার, ১০ জুন ২০২৬, ১০:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
ফুটবলার ঋতুপর্ণার বাড়ি নির্মাণে অনুদান দিলেন প্রধানমন্ত্রী রাজক্ষমার পর সম্পূর্ণ মুক্তি পেলেন থাইল্যান্ডের সাবেক প্রধানমন্ত্রী থাকসিন দেশে বৈধ মোবাইল সিমের সংখ্যা ৩২ কোটি ৮২ লাখ: সংসদে তথ্যপ্রযুক্তি মন্ত্রী বিশ্বশান্তি ও মানবিক নিরাপত্তা নিশ্চিতে জাতিসংঘের শান্তিরক্ষা কার্যক্রম একটি অনন্য উদ্যোগ : প্রধানমন্ত্রী ইসলামী ব্যাংক, মির্জা ফখরুল ও জামায়াত-কেউ ইসলাম নয় : স্বরাষ্ট্রমন্ত্রী ইসলামী ব্যাংক ক্ষতিগ্রস্ত হলে দেশের ব্যাংকিং ব্যবস্থা ভেঙে পড়বে : জামায়াত আমির অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের ঐতিহাসিক জয় সীমিত সম্পদে সবার সুখ-দুঃখ বিবেচনায় নিয়ে বাজেট প্রণয়ন-অর্থমন্ত্রী একনেকে দুই হাজার ২৬৬ কোটি টাকার ৮ প্রকল্প অনুমোদন ৪৭ কোটি টাকায় সম্প্রচারস্বত্ব কিনেছে সরকার, বিশ্বকাপ দেখাবে বড় পর্দায়

বিএনপির সংরক্ষিত নারী আসনের মনোনয়ন ফরম বিক্রি শুরু শুক্রবার

আওয়াজ অনলাইন ডেস্ক :
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬
  • ৫৫ টাইম ভিউ
বিএনপির সংরক্ষিত নারী আসনের মনোনয়ন ফরম বিক্রি শুরু শুক্রবার

য়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের জন্য বিএনপি আগামী শুক্রবার থেকে মনোনয়ন ফরম বিক্রি শুরু করবে। ফরম সংগ্রহ ও জমা দেয়ার শেষ দিন নির্ধারণ করা হয়েছে ১২ এপ্রিল পর্যন্ত।বৃহস্পতিবার (৯ এপ্রিল) নয়াপল্টনের বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ে এ তথ্য জানান দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

তিনি জানান, মনোনয়ন ফরম বিক্রি সকাল ১১টায় শুরু হবে এবং একই দিনে ফরম সংগ্রহ ও জমা দেওয়া যাবে। নির্বাচন কমিশন (ইসি) ইতোমধ্যেই ভোটের দিন ১২ মে নির্ধারণ করেছে। মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ২১ এপ্রিল, যাচাই-বাছাই ২২ ও ২৩ এপ্রিল, আপিল দায়ের ২৬ এপ্রিল এবং প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ২৯ এপ্রিল।

প্রতীক বরাদ্দ দেওয়া হবে ৩০ এপ্রিল।

সংরক্ষিত নারী আসনের মোট ৫০টি আসনের মধ্যে বিএনপি ও জোটের জন্য ৩৬টি, জামায়াতে ইসলামী ও জোটের জন্য ১৩টি এবং স্বতন্ত্র প্রার্থীদের জন্য ১টি আসন বরাদ্দ রয়েছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর