বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১০:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রবাসীর স্ত্রীর সঙ্গে পরকীয়া করায় পদ হারালেন জামায়াত নেতা আ.লীগের নির্দোষ কর্মীদের স্বাভাবিক জীবনে ফিরতে বাধা নেই: জামায়াত আমির শ্যালিকাকে বিয়ে, মুখে চুনকালি মাখিয়ে যুবক ও তার দুই স্ত্রীকে এলাকাছাড়া করল গ্রামবাসী মোবাইলে যেভাবে দেখবেন এইচএসসির ফলাফল ইমরান খানের ‘ভারত ছাড়ার নির্দেশ’ স্থগিত করলেন আদালত চলে গেলেন ‘সিআইডি’ খ্যাত জনপ্রিয় অভিনেতা বিপি সিং চাকরির প্রলোভনে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিককে রুশ বাহিনীতে নিয়োগ ‘ক্রসফায়ারের’ ক্ষেত্রে জিরো টলারেন্স, আইজিপির বক্তব্য ঠিক হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী রাউজানে অস্ত্রের মুখে নারীর ২৫ লাখ টাকা ছিনতাই! যাত্রাবাড়ীতে দুর্বৃত্তদের গুলিতে যুবক নিহত

বিএনপির ৯০ নেতাকর্মী আটক, আহত পুলিশের ২০ সদস্য

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : শনিবার, ২৯ জুলাই, ২০২৩
  • ১৯২ টাইম ভিউ

অনলাইন ডেস্ক : রাজধানীর প্রবেশপথগুলোতে বিএনপির অবস্থান কর্মসূচিকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে দলটির নেতাকর্মীদের সংঘর্ষে যুগ্ম কমিশনার মেহেদী হাসানসহ ২০ জন আহত হয়েছেন। পরিপ্রেক্ষিতে বিএনপির ৯০ জন নেতা কর্মীকে গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতার অভিযান চলমান রয়েছে। বিকাল পৌনে চারটার দিকে ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানিয়েছেন উপকমিশনার ফারুক হোসেন।

পুলিশ কর্মকর্তা ফারুক হোসেন জানান, অবস্থান কর্মসূচি পালনের আগে বিএনপির পক্ষ থেকে পুলিশের কোনো অনুমতি নেওয়া হয়নি। বিএনপিকে তারা অফিসিয়ালি কিছু জানায়নি। পুলিশের পক্ষ থেকে গতরাতে বিএনপিকে জানানো হয়েছিল যে, তারা রাস্তা অবরোধ করতে পারবে না। তাই এটি ছিল বেআইনি সমাবেশ। তারপরও তারা রাজপথে ককটেল শুনেছে পুলিশের উপর আক্রমণ করেছে। কয়েকটি গাড়িতে আগুন দিয়েছে। ২০ গাড়ি ভাঙচুর করেছে। আক্রমণকারীদের নিবারণ করতে পুলিশ রাবার বুলেট ছুড়েছে। যারা গাড়ি ভাঙচুর করেছে তাদেরকে রাস্তা থেকে সরিয়ে দেওয়া হয়েছে।

ফারুক হোসেন বলেন, যারা বিশৃঙ্খলা করেছে তাদের বিরুদ্ধে অভিযান চলমান আছে। আরো অনেকে গ্রেফতার করা হবে। যারা বিশৃঙ্খলা করেছেন তাদের সবার নামে মামলা দেওয়া হবে এবং আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর