বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
প্রবাসীর স্ত্রীর সঙ্গে পরকীয়া করায় পদ হারালেন জামায়াত নেতা আ.লীগের নির্দোষ কর্মীদের স্বাভাবিক জীবনে ফিরতে বাধা নেই: জামায়াত আমির শ্যালিকাকে বিয়ে, মুখে চুনকালি মাখিয়ে যুবক ও তার দুই স্ত্রীকে এলাকাছাড়া করল গ্রামবাসী মোবাইলে যেভাবে দেখবেন এইচএসসির ফলাফল ইমরান খানের ‘ভারত ছাড়ার নির্দেশ’ স্থগিত করলেন আদালত চলে গেলেন ‘সিআইডি’ খ্যাত জনপ্রিয় অভিনেতা বিপি সিং চাকরির প্রলোভনে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিককে রুশ বাহিনীতে নিয়োগ ‘ক্রসফায়ারের’ ক্ষেত্রে জিরো টলারেন্স, আইজিপির বক্তব্য ঠিক হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী রাউজানে অস্ত্রের মুখে নারীর ২৫ লাখ টাকা ছিনতাই! যাত্রাবাড়ীতে দুর্বৃত্তদের গুলিতে যুবক নিহত

বিএনপি ক্ষমতায় গেলে কারও অস্তিত্ব রাখবে না : কাদের

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : সোমবার, ২৮ আগস্ট, ২০২৩
  • ১৮৬ টাইম ভিউ

অনলাইন ডেক্স : আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি ক্ষমতায় গেলে গণতন্ত্রকে গিলে খাবে। মুক্তিযুদ্ধের পক্ষের কারও অস্তিত্ব তারা রাখবে না।

সোমবার (২৮ আগস্ট) রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশনে শান্তি ও উন্নয়ন সমাবেশে তিনি এসব কথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, বিএনপি এখন গণতন্ত্রের কথা বলে। তারা ক্ষমতায় গেলে গণতন্ত্রকে গিলে খাবে। আবার যদি ক্ষমতায় তারা আসতে পারে দেশে রক্তের বন্যা বয়ে দিবে। মুক্তিযুদ্ধের পক্ষের কারও অস্তিত্ব তারা রাখবে না। নিশ্চিহ্ন করে দিবে মুক্তিযোদ্ধাদের এবং যারা বঙ্গবন্ধুর বাংলাদেশকে যারা ভালোবাসে।

তিনি বলেন, বিএনপির নেতারা বলে তারেক রহমানকে আওয়ামী লীগ ভয়। সে কেমন নেতা যে তাকে ভয় পাব? যে কিনা পালিয়ে যাওয়া দণ্ডিত আসামি। টেমস নদীর ওপার থেকে রিমোট কন্ট্রোলে আন্দোলনের ডাক দেয়। আন্দোলন এত সোজা নই। একবার দেখি ২৭ দফা, আবার দেয় ১০ দফা। এখন আবার এক দফা। এরমধ্যে বিএনপির আন্দোলন নয়াপল্টন থেকে গোলাপবাগের গরুর হাটে গিয়ে হোঁচট খায়।

বিএনপিকে জঙ্গিবাদের প্রধান পৃষ্ঠপোষক উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, সাম্প্রদায়িকতা ও জঙ্গিবাদের প্রধান ঠিকানা বিএনপি। তাদের হাতে ক্ষমতা গেলে বাংলাদেশ আর বাংলাদেশ থাকবে না। তারা বাংলাদেশকে পাকিস্তান বানাতে চায়।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর