বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ১২:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :
চট্টগ্রামে হামলায় জড়িত ছাত্রদল নেতাদের বিচার চায় শিবির চট্টগ্রামের ঘটনায় বিক্ষোভের ডাক ছাত্রদলের হাত ট্রিগারেই আছে, প্রতিরক্ষা বাহিনীও সম্পূর্ণ প্রস্তুত: ইরান সাবেক প্রসিকিউটর সাইমুমের বিরুদ্ধে ঘুষ চাওয়ার প্রমাণ মিলেছে: চিফ প্রসিকিউটর চলতি বছর মাথাপিছু জিডিপিতে ভারতকে ছাড়াতে পারে বাংলাদেশ : আইএমএফ বিএনপি সরকার গণমাধ্যমের স্বাধীনতায় বিশ্বাসী: প্রধানমন্ত্রী চুক্তি না হলে হামলার জন্য পুরোদমে প্রস্তুত মার্কিন বাহিনী: ট্রাম্প জামিন পেলেন দেড় মাসের সন্তানসহ কারাগারে যাওয়া সেই যুব মহিলা লীগ নেত্রী গ্রাফিতিতে ‘গুপ্ত’ লেখা নিয়ে চট্টগ্রামে সিটি কলেজে ছাত্রদল-শিবির সংঘর্ষ সরকারি সিদ্ধান্ত না আসা পর্যন্ত পুরোনো ভাড়াই বহাল

বিএনপি প্রতিনিধিদলের সঙ্গে চীনের শীর্ষ নেতৃত্বের দ্বিপাক্ষিক সভা

আওয়াজ অনলাইন ডেস্ক :
  • আপডেটের সময় : মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬
  • ৪ টাইম ভিউ
বিএনপি প্রতিনিধিদলের সঙ্গে চীনের শীর্ষ নেতৃত্বের দ্বিপাক্ষিক সভা

চীনের শীর্ষ নেতৃত্বের সঙ্গে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদলের দ্বিপাক্ষিক সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বেইজিংয়ের ‘গ্রেট হল অব দ্য পিপল’-এ চীনের ভাইস প্রেসিডেন্ট হান জেং এবং আইডিসিপিসি ভবনে চীনা কমিউনিস্ট পার্টির (সিপিসি) আন্তর্জাতিক বিভাগের মন্ত্রী লিউ হাইশিং-এর সঙ্গে পৃথক দুটি সভায় মিলিত হন তারা। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে এই প্রতিনিধিদলটি সভায় অংশগ্রহণ করেন।

বৈঠকে উভয় পক্ষ বাংলাদেশ ও চীনের মধ্যকার দ্বিপাক্ষিক সম্পর্কের বিভিন্ন গঠনমূলক দিক নিয়ে আলোচনা করেন এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট ক্ষেত্রে সহযোগিতা আরও জোরদারের ওপর গুরুত্বারোপ করেন। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান কর্তৃক বাংলাদেশ-চীন দ্বিপাক্ষিক সম্পর্কের যে মৈত্রী দৃঢ়করণের সূচনা হয়েছিল এবং পরবর্তীতে খালেদা জিয়ার নেতৃত্বে যা বিকশিত হয়েছে, সেই সম্পর্ককে বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে নতুন উচ্চতায় উন্নীত করার বিষয়ে উভয় পক্ষ আশাবাদ ব্যক্ত করেন।

বাংলাদেশ ও চীনের মধ্যকারকে দুই দেশের গভীর আস্থা ও বহুমাত্রিক সহযোগিতার প্রতিফলন বলে সভায় উল্লেখ করা হয়। এ ছাড়া সিপিসি এবং বিএনপির মধ্যকার সম্পর্ক উন্নয়ন ও নিয়মিত প্রাতিষ্ঠানিক মতবিনিময়ের লক্ষ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরের বিষয়েও প্রাথমিক আলোচনা হয়েছে।

বৈঠকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ‘সবার আগে বাংলাদেশ’ নীতি এবং ‘এক-চীন নীতি’র প্রতি দলের দৃঢ় সমর্থন পুনর্ব্যক্ত করেন। রোহিঙ্গা সংকট নিরসনে চীনের গঠনমূলক ভূমিকার ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, রোহিঙ্গাদের নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন নিশ্চিত করতে চীনের সমর্থন অত্যন্ত জরুরি। পাশাপাশি উত্তরবঙ্গের তিস্তা নদীর সমন্বিত ব্যবস্থাপনা প্রকল্প, নবায়নযোগ্য জ্বালানি এবং কারিগরি প্রশিক্ষণে চীনের বিনিয়োগ ও সহযোগিতা কামনা করা হয়।

চীনের ভাইস প্রেসিডেন্ট এবং সিপিসি নেতৃবৃন্দ বাংলাদেশকে তাদের গুরুত্বপূর্ণ অংশীদার হিসেবে উল্লেখ করেন। তারা পারস্পরিক শ্রদ্ধা ও সমতার ভিত্তিতে এই সম্পর্ককে ভবিষ্যতে আরও সুসংহত করার প্রত্যয় ব্যক্ত করেন।

প্রতিনিধিদলের অন্য সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাবেক মন্ত্রী আলতাফ হোসেন চৌধুরী, শামসুজ্জামান দুদু, আসাদুজ্জামান রিপন এবং খায়রুল কবির খোকনসহ দলের শীর্ষ নেতৃবৃন্দ। উচ্চপর্যায়ের এই সফর বাংলাদেশ ও চীনের রাজনৈতিক সম্পর্কের ক্ষেত্রে এক নতুন মাত্রা যোগ করবে বলে উভয় পক্ষ মনে করছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর