সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০৪:১০ পূর্বাহ্ন

বিএনসিসি জবি কন্টিনজেন্টে দায়িত্ব হস্তান্তর, পদোন্নতি ও বিদায় অনুষ্ঠিত

জবি প্রতিনিধি :
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৩২ টাইম ভিউ
বিএনসিসি জবি কন্টিনজেন্টে দায়িত্ব হস্তান্তর, পদোন্নতি ও বিদায় অনুষ্ঠিত

বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বিএনসিসি) জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) কন্টিনজেন্টের ক্যাডেটদের দায়িত্ব হস্তান্তর, পদোন্নতি ও বিদায় অনুষ্ঠিত হয়েছে। বুধবার(১৮ ফেব্রয়ারি) বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কনফারেন্স কক্ষে মোট ১৬ জনকে ভিন্ন ভিন্ন র‌্যাংক ব্যাজ পরিয়ে এটি শেষ হয়। অনুষ্ঠানটির তত্ত্বাবধানে ছিলেন জবি বিএনসিসি কন্টিনজেন্টের প্লাটুন কমান্ডার ও অফিসার ইনচার্জ অধ্যাপক ড. মোঃ আবু হানিফ সরকার।

এসময় প্রধান অতিথির বক্তব্যে জবি উপাচার্য অধ্যাপক মোঃ রেজাউল করিম ক্যাডেটদের উদ্দেশ্যে বলেন, শৃঙ্খলা ও সময়ানুবর্তিতা জীবনের প্রতিটি ক্ষেত্রে সফলতার জন্য অপরিহার্য। তিনি উল্লেখ করেন, বিএনসিসি শিক্ষার্থীদের নেতৃত্ব, দায়িত্ববোধ ও দলগত চেতনা গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষ্ঠানে ক্যাডেটদের দায়িত্বশীল অংশগ্রহণ প্রশংসনীয় বলেও তিনি মন্তব্য করেন।

এছাড়াও পদোন্নতিপ্রাপ্ত ২ জন ক্যাডেট সার্জেন্ট, ৬ জন ক্যাডেট কর্পোরাল এবং ৮ জন ল্যান্স কর্পোরালকে অভিজ্ঞতা ও কর্মদক্ষতার ভিত্তিতে  পদোন্নতি প্রদান করা হয়। পাশাপাশি বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

বিশেষ অতিথির বক্তব্যে ট্রেজারার অধ্যাপক ড.সাবিনা শরমীন বলেন, বিদায়ী ক্যাডেটরা দায়িত্ব পালনের সময় নানা চ্যালেঞ্জ মোকাবিলা করে মূল্যবান অভিজ্ঞতা অর্জন করেছে, যা তাদের ভবিষ্যৎ জীবনে সহায়ক হবে। তিনি নবীন ক্যাডেটদের আন্তরিকতা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান।

অনুষ্ঠান সঞ্চালনা করেন ক্যাডেট ল্যান্স কর্পোরাল সাম্পান ইমতিয়াজ ও ক্যাডেট সার্জেন্ট মোঃ মাহফুজ। এ সময় পিইউও ড. আতিয়ার রহমান, পিইউও সাজিয়া আফরিনসহ বিদায়ী ও নবীন বিএনসিসি ক্যাডেটরা উপস্থিত ছিলেন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর