রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০৮:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
শিক্ষামন্ত্রীর পদত্যাগের পর এবার ভারতের সরকার পতনের ডাক! রাজধানীতে দুই দিনে ট্রাফিক আইনে ৩,২৫৭ মামলা, ডাম্পিং ৯০৮ যানবাহন জাতীয় উদ্ভিদ উদ্যানে ‘বন্যপ্রাণের গল্পকথা’, প্রকৃতির পাঠে মুগ্ধ শিশুরা ডেঙ্গু বাড়ছে: সাধারণ জ্বর আর ডেঙ্গু কীভাবে চিনবেন, জানালেন বিশেষজ্ঞরা কাফরুল থানা যুবদলের সদস্য সচিব হাফিজুল ইসলাম বাবু কে লক্ষ্য করে গুলি সরকারের সাথে বৈঠকেও শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে অনড় সিজেপি মেজর হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হওয়ায় ‘দৈনিক সময়ের আওয়াজ’ এর পক্ষ থেকে শুভেচ্ছা ইসরায়েলকে স্বীকৃতি না দিলে সৌদির পারমাণবিক চুক্তি বাতিল: হোয়াইট হাউস রাষ্ট্রপতির পদত্যাগ: জামায়াতের ‘শুকরিয়া’, গ্রেপ্তার চায় এনসিপি রাষ্ট্রপতির পদটিকে সাংবিধানিক প্রতিষ্ঠান হিসেবে দেখে বিএনপি: স্বরাষ্ট্রমন্ত্রী

বিদ্যালয়ের প্রধান শিক্ষককে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করার ঘটনায় বহিষ্কৃত ছাত্র গ্রেফতার

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : মঙ্গলবার, ১১ এপ্রিল, ২০২৩
  • ২৭০ টাইম ভিউ

অনলাইন ডেস্ক : মানিকগঞ্জের সদর উপজেলার খাবাশপুর লাবণ্যপ্রভা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিজানুর রহমানকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করার ঘটনায় ওই স্কুলের বহিষ্কৃত ছাত্র রাজু আহমেদকে গ্রেফতার করেছে র্যাব-৪ মানিকগঞ্জ সিপিসি–৩।

মঙ্গলবার (১১ এপ্রিল) ভোর ৪টার দিকে পালানোর সময় ঢাকার মহানগরীর বাড্ডা থানা এলাকা থেকে রাজুকে গ্রেফতার করে র্যাব।

গতকাল সোমবার (১০ এপ্রিল) বেলা ৩টার দিকে মানিকগঞ্জ র্যাব কার্যালয়ে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান, র্যাব-৪ মানিকগঞ্জ সিপিসি-৩ এর কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার আরিফ হোসেন।

এর আগে রবিবার (৯ এপ্রিল) দুপুর ১২টার দিকে মানিকগঞ্জ সদর উপজেলার বালিরটেক এলাকায় ওই প্রধান শিক্ষককে কোপানোর ঘটনা ঘটে। গ্রেফতারকৃত রাজু আহমেদ উপজেলার খাবাশপুর আদর্শ কলেজের দপ্তরী শহিদুল ইসলামের ছেলে। সে মানিকগঞ্জ সদর উপজেলার খাবাশপুর লাবণ্য প্রভা উচ্চ বিদ্যালয়ে ৯ম শ্রেণিতে পড়তেন। হামলার শিকার মিজানুর রহমান ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক।

জানা যায়, রাজু আহমেদ ২০২২ সালে মানিকগঞ্জ সদর উপজেলার খাবাশপুর লাবণ্য প্রভা উচ্চ বিদ্যালয়ে ৯ম শ্রেণিতে পড়াশোনা করার সময় তিনি স্কুলের নিয়ম শৃঙ্খলা অমান্য করে চলতেন। এছাড়া বিদ্যালয়ের শিক্ষকসহ সকলের সাথে খারাপ আচরণ ও পরীক্ষায় অসদুপায় অবলম্বন এবং প্রায় সময়ই ছাত্রীদের উত্যক্ত করতেন।

এ নিয়ে তাকে সাবধান করা হলেও তিনি সংশোধন হননি। পরে তাকে স্কুল থেকে বহিষ্কার করা হয়। এ সময় রাজু স্কুলের প্রধান শিক্ষক মিজানুর রহমানের উপর ক্ষিপ্ত হন। এরই জেরে গত রবিবার বেলা সোয়া ১২টার দিকে ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিজানুর রহমান স্কুলে আসার পথে বালিরটেক বাজারে আসা মাত্রই পিছন থেকে রাজু ও তার সহযোগীরা মিজানুর রহমানকে ধারালো অস্ত্র দিয়ে মাথায় কুপিয়ে আহত করেন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে মানিকগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালে ভর্তি করে। পরে অবস্থার অবনতি হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকার পঙ্গু হাসপাতালে নেয়া হয়। সেখান থেকে নিউরো সাইন্স হাসপাতালে রেফার্ড করা হয়।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর