বুধবার, ১০ জুন ২০২৬, ১০:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
ফুটবলার ঋতুপর্ণার বাড়ি নির্মাণে অনুদান দিলেন প্রধানমন্ত্রী রাজক্ষমার পর সম্পূর্ণ মুক্তি পেলেন থাইল্যান্ডের সাবেক প্রধানমন্ত্রী থাকসিন দেশে বৈধ মোবাইল সিমের সংখ্যা ৩২ কোটি ৮২ লাখ: সংসদে তথ্যপ্রযুক্তি মন্ত্রী বিশ্বশান্তি ও মানবিক নিরাপত্তা নিশ্চিতে জাতিসংঘের শান্তিরক্ষা কার্যক্রম একটি অনন্য উদ্যোগ : প্রধানমন্ত্রী ইসলামী ব্যাংক, মির্জা ফখরুল ও জামায়াত-কেউ ইসলাম নয় : স্বরাষ্ট্রমন্ত্রী ইসলামী ব্যাংক ক্ষতিগ্রস্ত হলে দেশের ব্যাংকিং ব্যবস্থা ভেঙে পড়বে : জামায়াত আমির অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের ঐতিহাসিক জয় সীমিত সম্পদে সবার সুখ-দুঃখ বিবেচনায় নিয়ে বাজেট প্রণয়ন-অর্থমন্ত্রী একনেকে দুই হাজার ২৬৬ কোটি টাকার ৮ প্রকল্প অনুমোদন ৪৭ কোটি টাকায় সম্প্রচারস্বত্ব কিনেছে সরকার, বিশ্বকাপ দেখাবে বড় পর্দায়

বিদ্যুৎস্পৃষ্ট হয়ে খুঁটিতেই ঝুলছিল লাইনম্যানের লাশ

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : শনিবার, ৩ জুন, ২০২৩
  • ২৩০ টাইম ভিউ

অনলাইন ডেস্ক : কিশোরগঞ্জের হোসেনপুরে বৈদ্যুতিক লাইনে কাজ করার সময় অসাবধানতাবসত বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আব্দুল হাদি মিয়া নামে এক বৈদ্যুতিক লাইনম্যানের মৃত্যু হয়েছে।

আজ শুক্রবার সকাল ১০টার দিকে পৌরসভার কোর্ট মসজিদ এলাকায় কাজ করার সময় এ দুর্ঘটনা ঘটে।

নিহত হাদি মিয়া জেলার পাগলা থানার চর শাখঁচুড়া গ্রামের ফরজুল মিয়ার ছেলে।

জানা যায়, কোর্ট মসজিদের পাশে বৈদ্যুতিক খুঁটিতে কাজ করার সময় হঠাৎ বিদ্যুৎস্পৃষ্ট হয়ে হাদি মিয়া নামের ওই লাইনম্যান বেল্ট বাঁধা অবস্থায় খুঁটিতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আটকে যায়। সেখানেই বিদ্যুৎস্পৃষ্ট পুড়তে থাকে তার দেহ। স্থানীয়রা দেখে ফায়ার সার্ভিস স্টেশনে খবর দিলে হোসেনপুর ও কিশোরগঞ্জ স্টেশনের ফায়ার সার্ভিসের কর্মীরা তাকে উদ্ধার করে হোসেনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।

এ দিকে ঘটনার পর ক্ষুব্ধ হয়ে নিহত হাদি মিয়ার এলাকার লোকজন কিশোরগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির হোসেনপুর উপকেন্দ্রে ভাঙচুর করার চেষ্টা করে। পরে হোসেনপুর থানা পুলিশ এসে ঘটনা নিয়ন্ত্রণে আনে।

হোসেনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান টিটু জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর