সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২০ অপরাহ্ন
শিরোনাম :
দীর্ঘ বিরতির পর মঞ্চে তমালিকা কর্মকার, ‘অমানুষ’ দিয়ে ফিরছেন ভার্জিনিয়ায় ‘দ্য রেভলিউশনারিজ’-এ ভিন্ন রূপে পাওলি দাম, মুক্তি পেল ঐতিহাসিক সিরিজ সৃজনী বহুমুখী সমবায় সমিতির মনোনয়ন ফরম কিনতে বাঁধা ভিডিও ধারণ কালে সাংবাদিকের মোবাইল কেড়ে মবের চেষ্টা!   মঙ্গলবার রাত থেকে কলকারখানায় ‘আগের মতো’ গ্যাস-বিদ্যুৎ সরবরাহের আশ্বাস প্রধানমন্ত্রীর জিয়াকে গুলি করেন মতিউর, হত্যার আগে হেলিকপ্টারে চট্টগ্রামে এরশাদ : জিজ্ঞাসাবাদে মোজাফফর মধ্যবর্তী নির্বাচনের পরপর ইরানের সাথে যুদ্ধ শেষ হবে: ট্রাম্প ড্রোন হামলায় সৌদির গুরুত্বপূর্ণ তেল পাইপলাইন বন্ধ, বাড়ছে জ্বালানি সংকটের শঙ্কা আমদানি নির্ভরতা কমিয়ে কৃষি উৎপাদন বাড়ানোর তাগিদ প্রধানমন্ত্রীর বিকেন্দ্রীকরণে স্থানীয় সরকার শক্তিশালী করার তাগিদ রাষ্ট্রপতির আসিফের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ, অনুসন্ধানে দুদক

বিশ্ববাজারে আরও বাড়ল স্বর্ণের দাম

অর্থনীতি ডেক্স
  • আপডেটের সময় : মঙ্গলবার, ১০ মার্চ, ২০২৬
  • ১০৯ টাইম ভিউ
বিশ্ববাজারে আরও বাড়ল স্বর্ণের দাম

আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম মঙ্গলবার বেড়েছে। ডলারের দুর্বলতা এবং জ্বালানি খরচ কমে আসার কারণে এই বৃদ্ধি দেখা গেছে। এছাড়া যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মধ্যপ্রাচ্যের যুদ্ধ শিগগিরই শেষ হতে পারে বলে ইঙ্গিত দেওয়ায় বাজারে ইতিবাচক প্রভাব পড়েছে।

মধ্যপ্রাচ্যে সম্ভাব্য যুদ্ধের কারণে মুদ্রাস্ফীতি বেড়ে যাওয়ার যে আশঙ্কা ছিল, তা কিছুটা কমে এসেছে। ফলে কেন্দ্রীয় ব্যাংকগুলো সুদের হার বাড়ানোর সম্ভাবনাও কমতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা। সাধারণত সুদের হার কম বা স্থিতিশীল থাকলে স্বর্ণের মতো সুদবিহীন সম্পদের প্রতি বিনিয়োগকারীদের আগ্রহ বাড়ে।

এদিন স্পট গোল্ডের দাম প্রতি আউন্সে ০.৭ শতাংশ বেড়ে ৫,১৭৪.৪৯ ডলারে পৌঁছায়। একই সময়ে এপ্রিল ডেলিভারির মার্কিন স্বর্ণ ফিউচার ১.৬ শতাংশ বেড়ে ৫,১৮৪ ডলারে দাঁড়ায়।

বিশ্লেষকদের মতে, ডলারের দুর্বলতা এবং বৈশ্বিক অনিশ্চয়তার কারণে নিরাপদ বিনিয়োগ হিসেবে স্বর্ণের চাহিদা বাড়ছে, যা দাম বৃদ্ধিতে সহায়তা করছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর