রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ১১:১৮ অপরাহ্ন
শিরোনাম :
সপ্তাহে দুই দিন ভার্চ্যুয়ালি চলবে হাইকোর্ট ১২ কেজি এলপিজির দাম বেড়ে ১৯৪০ টাকা ট্রাকের সঙ্গে ধাক্কা লেগে পড়ে গেল কক্সবাজারগামী পর্যটন এক্সপ্রেসের চারটি দরজা নৌপথে ৪২% পর্যন্ত ভাড়া বাড়ানোর প্রস্তাব দিয়েছেন লঞ্চমালিকেরা তেলের সংকট না থাকলে দাম বাড়াতে হলো কেন: রুমিন ফারহানা ব্রাহ্মণবাড়িয়ার তিতাসে দেশের প্রথম ‘গভীর অনুসন্ধান কূপ’ খনন শুরু দেশে মজুত গ্যাস দিয়ে ১২ বছর চাহিদা পূরণ সম্ভব: জ্বালানিমন্ত্রী ইরানের সঙ্গে আলোচনার জন্য কাল পাকিস্তানে যাচ্ছেন মার্কিন প্রতিনিধিরা: ট্রাম্প অনিশ্চয়তায় যুক্তরাষ্ট্র-ইরান সম্পর্ক, যেকোনো মুহূর্তে যুদ্ধ শুরুর শঙ্কা জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির সিদ্ধান্তে গভীর উদ্বেগ গোলাম পরওয়ারের

বিশ্ববাজারে তেলের দাম কমছে, আর দেশে বাড়ছে, খুবই দুঃখজনক: জামায়াত আমির

আওয়াজ অনলাইন ডেস্ক :
  • আপডেটের সময় : রবিবার, ১৯ এপ্রিল, ২০২৬
  • ৭ টাইম ভিউ
বিশ্ববাজারে তেলের দাম কমছে, আর দেশে বাড়ছে, খুবই দুঃখজনক: জামায়াত আমির

জ্বালানির দাম বৃদ্ধির ঘোষণার পরপরই জামায়াতের আমির ও বিরোধী দলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, বিশ্ববাজারে যখন জ্বালানি তেলের দাম কমে আসছে, তখন বাংলাদেশে দর সমন্বয়ের নামে জ্বালানি তেলের দাম বাড়ানোর ঘোষণা দেওয়া হয়েছে। এটি খুবই দুঃখজনক। রোববার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক পোস্টে তিনি এ মন্তব্য করেন।

তার মতে, জনজীবনে এমনিতেই মানুষ জীবনযাত্রার ব্যয় নির্বাহে হাঁসফাঁস করছে। জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির কারণে এটি হবে মরার ওপর খাঁড়ার ঘা।

দেশে ভোক্তাপর্যায়ে জ্বালানি তেলের বিক্রয়মূল্য পুনর্নির্ধারণ করেছে সরকার। তাতে দেখা গেছে, জ্বালানি তেলের দাম লিটারপ্রতি ১৫-২০ টাকা পর্যন্ত বেড়েছে। এই মূল্য নির্ধারণ বিশ্ববাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে করা হয়েছে বলে জানিয়েছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর