রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
জামালপুরে অনুষ্ঠিত ১৭৫ বছরের সাহিত্য-সাময়িকী আলোচনা রাষ্ট্র গঠনে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর অপতথ্য ঠেকাতে সাংবাদিকদের আরও দায়িত্বশীল হওয়ার আহ্বান তথ্য প্রতিমন্ত্রীর জাকির নায়েকের প্রত্যর্পণ নিয়ে মোদি-ইব্রাহিমের আলোচনা পুলিশের গুলিতে নিহত যুবদল নেতা ও ক্ষতিগ্রস্ত পরিবারকে নতুন বাড়ি দিচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ‘বিশ্বের সেরা অভিনেত্রী’, গুমের নির্দেশদাতা ছিলেন: স্পিকার বিয়ের অনুষ্ঠানে নাচের কথা বলে ডেকে নিয়ে দুই নৃত্যশিল্পীকে নৌকায় সংঘবদ্ধ ধর্ষণ মোহাম্মদপুরে কিশোর গ্যাংয়ের কোনো অস্তিত্ব রাখা হবে না: ডিএমপি কমিশনার রাজধানীতে পৃথক স্থান থেকে ৪ ব্যক্তির মরদেহ উদ্ধার মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠায় ব্রিকস সদস্যদের সঙ্গে কাজ করবে চীন: শি জিনপিং

বিশ্ববিদ্যালয় প্রশাসন চাইলে ঢাবিতে পুলিশ প্রবেশ করবে: বিপ্লব সরকার

নিজস্ব প্রতিবেদক :
  • আপডেটের সময় : সোমবার, ১৫ জুলাই, ২০২৪
  • ১০৬ টাইম ভিউ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) বিজয় একাত্তর হলের সামনে কোটা সংস্কার আন্দোলনে যুক্ত শিক্ষার্থীদের সঙ্গে ছাত্রলীগ নেতাকর্মীদের থেমে থেমে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষ চলছে। এ সংঘর্ষকে কেন্দ্র করে পুরো ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। সংঘর্ষে আহত হয়েছেন বেশ কয়েকজন শিক্ষার্থী। তবে এমন ঘটনাকে কেন্দ্র করে কোনো পুলিশ সদস্যকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধ্যে দেখা যায়নি।

এ বিষয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) বলছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধ্যে পুলিশি কার্যক্রম কিংবা অ্যাকশন নিতে গেলে উপাচার্যের অনুমতি প্রয়োজন। যদি তারা পুলিশের কোনো সহযোগিতা চায়, তবে ঢাবিতে পুলিশ প্রবেশ করে সব ধরনের সহযোগিতা করবে।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) যুগ্ম-পুলিশ কমিশনার (অপারেশনস) বিপ্লব কুমার সরকার বাংলানিউজকে বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের (ভিসি) অনুমতি ছাড়া ঢাবিতে কোনো কার্যক্রমে অংশ নেয় না পুলিশ। বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে আমাদের কথা হবে, যদি তারা পুলিশের কোনো সহযোগিতা চায় তবে, সহযোগিতা করা হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভেতর পুলিশ না থাকলেও রাজধানীর নিউ মার্কেট, সায়েন্সল্যাব, শাহবাগসহ আশেপাশের এলাকায় বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন রয়েছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর