মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১২:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
শিক্ষার্থীদের প্রতি বছর একটি করে গাছ লাগাতে অনুরোধ প্রধানমন্ত্রীর সংসদ তোষামোদের জায়গা নয়, ট্যাক্সের টাকায় যেন চরিত্র হনন না হয়: বিরোধীদলীয় নেতা সুস্থ হয়ে উঠছেন মির্জা আব্বাস চাকরির জন্য তরুণদের বছরের পর বছর অপেক্ষা করতে হবে না : সংসদে প্রধানমন্ত্রী কালো টাকা সাদা করার বিধান বাতিলের প্রস্তাব প্রধানমন্ত্রীর বিরোধী দলের সদস্যরা ২০ কোটি টাকা বরাদ্দ পাবেন: মির্জা ফখরুল নবম পে-স্কেল: জুলাই থেকে শতভাগ বেসিক বাড়ছে সরকারি চাকরিজীবীদের ভয়াবহ গরমে ইউরোপে জরুরি সতর্কতা, ফ্রান্সে মৃত্যু হাজার ছাড়াল ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ২৫৯২ মামলা কাঁচাবাজার-ক্ষুদ্র মুদি দোকান ভ্যাটের বাইরে থাকবে : অর্থমন্ত্রী

বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আশেক মাহমুদ কলেজে ছাত্রশিবিরের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি

সাকিব আহমেদ জামালপুর প্রতিনিধি :
  • আপডেটের সময় : সোমবার, ২৯ জুন, ২০২৬
  • ৭ টাইম ভিউ
বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আশেক মাহমুদ কলেজে ছাত্রশিবিরের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি

৫ জুন বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির কেন্দ্র ঘোষিত মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, সরকারি আশেক মাহমুদ কলেজ শাখার উদ্যোগে আজ (রবিবার)  বৃক্ষরোপণ কর্মসূচি এবং সাধারণ শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন প্রজাতির বৃক্ষের চারা বিতরণ করা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরকারি আশেক মাহমুদ কলেজের অধ্যক্ষ শওকত আলম মীর। এ সময় কলেজের অন্যান্য শিক্ষকবৃন্দও উপস্থিত ছিলেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির জামালপুর জেলা শাখার সাহিত্য সম্পাদক শামসুদ্দিন সোলাইমান।

এছাড়াও উপস্থিত ছিলেন সরকারি আশেক মাহমুদ কলেজ শাখা ছাত্রশিবিরের সভাপতি মো. জামাল হোসেন, কলেজ শাখার সেক্রেটারি এহসানুল বারী আম্মার এবং কলেজ শাখার অন্যান্য নেতৃবৃন্দ।

এ সময় বক্তারা পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা এবং সবুজ বাংলাদেশ গড়ে তুলতে বেশি বেশি বৃক্ষরোপণের আহ্বান জানান। কর্মসূচির অংশ হিসেবে কলেজ প্রাঙ্গণে বৃক্ষরোপণ করা হয় এবং শিক্ষার্থীদের মাঝে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়।।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর