রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৫ অপরাহ্ন
শিরোনাম :
জামালপুরে অনুষ্ঠিত ১৭৫ বছরের সাহিত্য-সাময়িকী আলোচনা রাষ্ট্র গঠনে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর অপতথ্য ঠেকাতে সাংবাদিকদের আরও দায়িত্বশীল হওয়ার আহ্বান তথ্য প্রতিমন্ত্রীর জাকির নায়েকের প্রত্যর্পণ নিয়ে মোদি-ইব্রাহিমের আলোচনা পুলিশের গুলিতে নিহত যুবদল নেতা ও ক্ষতিগ্রস্ত পরিবারকে নতুন বাড়ি দিচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ‘বিশ্বের সেরা অভিনেত্রী’, গুমের নির্দেশদাতা ছিলেন: স্পিকার বিয়ের অনুষ্ঠানে নাচের কথা বলে ডেকে নিয়ে দুই নৃত্যশিল্পীকে নৌকায় সংঘবদ্ধ ধর্ষণ মোহাম্মদপুরে কিশোর গ্যাংয়ের কোনো অস্তিত্ব রাখা হবে না: ডিএমপি কমিশনার রাজধানীতে পৃথক স্থান থেকে ৪ ব্যক্তির মরদেহ উদ্ধার মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠায় ব্রিকস সদস্যদের সঙ্গে কাজ করবে চীন: শি জিনপিং

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে সব ধরণের রাজনীতি নিষিদ্ধ

অনলাইন ডেস্ক :
  • আপডেটের সময় : সোমবার, ২৮ অক্টোবর, ২০২৪
  • ৯৯ টাইম ভিউ

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীদের সব ধরনের দলীয় রাজনৈতিক কর্মকাণ্ড বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। সোমবার (২৮ অক্টোবর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম সিন্ডিকেটের ১০৮তম সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

উপাচার্য অধ্যাপক ড. শওকাত আলী বলেন, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর আইন, ২০০৯-এর চাকরির শর্তাবলি ৪৭-এর ৪ ধারায় উল্লেখ আছে ‘কোনো শিক্ষক, কর্মকর্তা বা কর্মচারী কোনো রাজনৈতিক সংগঠনের সদস্য হতে পারবেন না।’ তাই বিশ্ববিদ্যালয়ের আইন ও বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের দাবির পরিপ্রেক্ষিতে দলীয় রাজনীতি নিষিদ্ধ করা হয়েছে। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে কোনো আবাসিক সিট দখল, টেন্ডারবাজি চাঁদাবাজি চলবে না। এগুলো সব বন্ধ।

এর আগে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীরা বিভিন্ন রাজনৈতিক দলের সদস্য হয়েছেন। উপাচার্য বলেন, এখন থেকে বিশ্ববিদ্যালয় চাকরি করা অবস্থায় কেউ যদি রাজনৈতিক দল করেন বা দলীয় রাজনীতির সঙ্গে কারও সম্পৃক্ততা থাকে, তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর