বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১১:১৮ অপরাহ্ন
শিরোনাম :
প্রবাসীর স্ত্রীর সঙ্গে পরকীয়া করায় পদ হারালেন জামায়াত নেতা আ.লীগের নির্দোষ কর্মীদের স্বাভাবিক জীবনে ফিরতে বাধা নেই: জামায়াত আমির শ্যালিকাকে বিয়ে, মুখে চুনকালি মাখিয়ে যুবক ও তার দুই স্ত্রীকে এলাকাছাড়া করল গ্রামবাসী মোবাইলে যেভাবে দেখবেন এইচএসসির ফলাফল ইমরান খানের ‘ভারত ছাড়ার নির্দেশ’ স্থগিত করলেন আদালত চলে গেলেন ‘সিআইডি’ খ্যাত জনপ্রিয় অভিনেতা বিপি সিং চাকরির প্রলোভনে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিককে রুশ বাহিনীতে নিয়োগ ‘ক্রসফায়ারের’ ক্ষেত্রে জিরো টলারেন্স, আইজিপির বক্তব্য ঠিক হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী রাউজানে অস্ত্রের মুখে নারীর ২৫ লাখ টাকা ছিনতাই! যাত্রাবাড়ীতে দুর্বৃত্তদের গুলিতে যুবক নিহত

বোনকে শ্বশুরবাড়িতে পৌঁছে দেয়ার পথে সড়ক দুর্ঘটনায় কলেজছাত্র নিহত

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : বুধবার, ২৭ ডিসেম্বর, ২০২৩
  • ১০১ টাইম ভিউ

অনলাইন ডেক্স : বোনকে তার শ্বশুরবাড়িতে পৌঁছে দেয়ার পথে পল্লী বিদ্যুতের পোলবাহী গাড়ি ও মোটরসাইকেলের সংঘর্ষে ওমর ফারুক হাসান (২২) নামে এক কলেজছাত্র নিহত ও শিশুসহ মোটরসাইকেলের তিন আরোহী আহত হয়েছে। এ সড়ক দুর্ঘটনাটি গত ২৬ ডিসেম্বর মঙ্গলবার সন্ধ্যায় খানসামা উপজেলার গোয়ালডিহি ইউনিয়নের রাণীরবন্দর-খানসামা আঞ্চলিক সড়কে পুলহাট নামক স্থানে ঘটেছে।

নিহত ওমর ফারুক হাসান উপজেলার গোয়ালডিহি ইউনিয়নের পশ্চিম হাসিমপুর গ্রামের মাঝাপাড়ার মো. জাকির হোসেনের ছেলে ও পাকেরহাট সরকারি কলেজের অনার্স দ্বিতীয় বর্ষের ছাত্র।

স্থানীয় ও নিহতের পরিবার জানান, বড়বোন ও তার দুই শিশু সন্তানকে শ্বশুর বাড়ি উপজেলার ভান্ডারদহ নামক স্থানে পৌঁছে দেয়ার জন্য মোটরসাইকেল যোগে যাচ্ছিল ওমর ফারুক হাসান। পথিমধ্যে উপজেলার গোয়ালডিহি ইউনিয়নের রাণীরবন্দর-খানসামা আঞ্চলিক সড়কে পুলহাট নামক স্থানে পল্লী বিদ্যুতের পোলবাহী গাড়ি ও মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলের আরোহীরা রাস্তার ওপর ছিটকে পড়ে যান এবং ওমর ফারুক হাসান যান। এ ঘটনায় আহতরা চিকিৎসাধীন রয়েছে।

খানসামা থানার অফিসার ইনচার্জ (ওসি-তদন্ত) মনিরুজ্জামান মন্ডল জানান, এ দুর্ঘটনার বিষয়ে কেউ অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর