শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ০৭:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :
শিল্পী কল্যাণ ট্রাস্টের এমডি হলেন শিবা শানু, ছাড়তে হতে পারে শিল্পী সমিতির সভাপতির পদ ত্রয়োদশ জাতীয় সংসদের ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে জয়লাভ করেছেন বিএনপির প্রার্থী মির্জা ফয়সল আমীন বিশ্বকাপের ফাইনালে বাংলাদেশ মুক্তি পাচ্ছে দেশের প্রথম এআই চলচ্চিত্র ‘গ্যাপ’ চিত্রনায়িকা পপির মা আর নেই জামায়াতের দুদিনের কর্মসূচি ঘোষণা তাহসিফ সাউরির জানাজা সম্পন্ন, উত্তরায় দাফন প্রবাসীর স্ত্রীর সঙ্গে পরকীয়া করায় পদ হারালেন জামায়াত নেতা আ.লীগের নির্দোষ কর্মীদের স্বাভাবিক জীবনে ফিরতে বাধা নেই: জামায়াত আমির শ্যালিকাকে বিয়ে, মুখে চুনকালি মাখিয়ে যুবক ও তার দুই স্ত্রীকে এলাকাছাড়া করল গ্রামবাসী

ব্রাহ্মণবাড়িয়া কমিউনিটি অব পর্তুগালের নতুন কমিটি গঠন

মোঃ নজরুল ইসলাম খান, স্টাফ রিপোর্টার:
  • আপডেটের সময় : বুধবার, ৮ মে, ২০২৪
  • ১০৫ টাইম ভিউ

ব্যাপক উৎসাহ ও উদ্দিপনার মধ্য দিয়ে গতকাল লিজবনের বাংলাদেশী অধ্যাসিত মাতৃমনিজের রাধুনি রেষ্টুরেন্টের হলরুমে হয়ে গেল ব্রাহ্মণবাড়িয়া কমিউনিটি অব পর্তুগালের দ্বি-বার্ষিক নির্বাচন। ব্রাহ্মণবাড়িয়া কমিউনিটি অব পর্তুগালের প্রধান উপদেষ্টা মোঃ শাহাদাত হোসাইনের সভাপতিত্বে উক্ত নির্বাচনে ১৬ সদস্যের ১২ জন উপদেষ্টা উপস্থিত ছিলেন। কমিটির মুখপাত্র মোঃ ফারুকুল ইসলাম এর উপস্থাপনায় নির্বাচনের আগ মুহুর্তে বক্তব্য রাখেন উপদেষ্টা কমিটির সদস্য, এস এম জাবেদ, সাহেদ সোহেল, জহিরুল ইসলাম, ইউসুফ চপল, আশিকুর রহমান, আব্দুল্লাহ আল মামুন, মোঃ মজিবুর রহমান সহ সকল নেতৃবৃন্দ। বক্তারা তাদের বক্তব্যে আগামী দিনের পথচলা নিয়ে গঠনমূলক দিক নির্দেশনাসহ নানান উন্নায়ন মূলক বক্তব্য প্রদান করেন। এই সময় কমিউনিটির প্রায় দুই শতাধিক সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। উক্ত নির্বাচনে ২ জন সভাপতি, ৩ জন সাধারণ সম্পাদক, এবং একজন সাংগঠনিক সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করেন।

উপদেষ্টা কমিটির জুড়ি বোর্ডে চুলচেড়া বিচার বিশ্লেষন করে, ঐক্যেমতের বৃত্তিতে শাহেদুজ্জামান মোল্লাকে সভাপতি, মেহেদী হাসান মানিককে সাধারণ সম্পাদক এবং তামিম বাতুলকে সাংগঠনিক সম্পাদক করে। কাজী কায়েঁফ সিনিয়র সভাপতি, মেহদী হাসান জয় যুগ্ম- সম্পাদক এবং সোহাগ হাসানকে সহকারী যুগ্ম-সাধারণ সম্পাদক ঘোষনা করা হয়।

ছয়জনের আংশিক কমিটি ঘোষণা করেন সংগঠনের প্রধান উপদেষ্টা মোঃ শাহাদাত হোসাইন। কমিটিকে আগামী ৩০ কার্য দিবসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করার নির্দেশ প্রদান করেন। এবং উপদেষ্টাদের সম্মিলিত প্রচেষ্টায় একটি সংবিধান প্রনয়ন করা হযেছে। । সর্বশেষে রাতের খাবারের মধ্যদিয়ে কার্যসূচি সমাপ্ত ঘোষনা করা হয়েছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর