শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০২:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রধানমন্ত্রীর হাত থেকে উপহার পেল অনুশ্রী, স্বপ্ন পূরণ হলো নিরাপত্তাকর্মী রাকিবেরও র‌্যাব বিলুপ্ত করে আসছে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ নদীদূষণ রোধে সমন্বিত পদক্ষেপ গ্রহণে অবহেলার সুযোগ নেই: প্রধানমন্ত্রী মৃত্যুদণ্ড বাদ না দেওয়ায় প্রত্যক্ষদর্শীদের তথ্য দেয়নি জাতিসংঘ: ট্রাইব্যুনালকে প্রসিকিউটর সবুজবাগে শপিং ব্যাগে মিলল তরুণীর খণ্ডিত মাথা ও দুই হাত বিটিভির নতুন মহাপরিচালক কাজী জেসিন শেখ হাসিনাকে ভারত সরকার এই সুযোগ কেন দিলো- প্রশ্ন বিএনপির ফ্যামিলি কার্ডের আনুষ্ঠানিক উদ্বোধন ১৬ আগস্ট, পাবে ১ কোটি ৬০ লাখ পরিবার ঢাকায় পাকিস্তান হাইকমিশনারের বাসভবনে আগুন রাষ্ট্রপতি নির্বাচনে ভোটার ৩৪৯ জন, তালিকা প্রকাশ

ভারতকে বলেছি পাইপলাইনে আরও বেশি ডিজেল দিতে: জ্বালানিমন্ত্রী

আওয়াজ অনলাইন ডেস্ক :
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ৬ আগস্ট, ২০২৬
  • ৫ টাইম ভিউ
ভারতকে বলেছি পাইপলাইনে আরও বেশি ডিজেল দিতে: জ্বালানিমন্ত্রী
ছবি-সংগৃহীত

ভারতের সঙ্গে বিদ্যুৎ ও জ্বালানি সহযোগিতা আরও জোরদারের লক্ষ্যে পাইপলাইনের মাধ্যমে অতিরিক্ত জ্বালানি সরবরাহের অনুরোধ জানিয়েছে বাংলাদেশ। এ তথ্য জানিয়েছেন বিদ্যুৎ ও জ্বালানিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ।বৃহস্পতিবার (৬ আগস্ট) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। এর আগে ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী মন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।

সাক্ষাৎ প্রসঙ্গে মন্ত্রী বলেন, প্রতিবেশী দেশ হিসেবে বাংলাদেশ ও ভারতের মধ্যে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে নিয়মিত আলোচনা হয়। বৈঠকেও দ্বিপক্ষীয় জ্বালানি সহযোগিতাসহ বিভিন্ন বিষয় নিয়ে কথা হয়েছে। ভারত থেকে ডিজেল আমদানির বিষয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, বিদ্যমান পাইপলাইন দিয়ে বর্তমানে ডিজেল আসছে। সেই সরবরাহ আরও বাড়ানোর জন্য ভারতকে অনুরোধ করা হয়েছে।

সাম্প্রতিক লোডশেডিং প্রসঙ্গে মন্ত্রী বলেন, গ্যাসের ঘাটতির কারণে কয়েকটি বিদ্যুৎকেন্দ্র বন্ধ হয়ে গিয়েছিল। তবে গ্যাস সরবরাহ স্বাভাবিক হওয়ায় কেন্দ্রগুলো আবার চালু হবে এবং বিদ্যুৎ পরিস্থিতির উন্নতি হবে। বিদ্যুতের অতিরিক্ত বিল নিয়ে অভিযোগের বিষয়ে তিনি বলেন, অনেকেই ‘ভূতুড়ে বিল’ দাবি করলেও নির্দিষ্ট অভিযোগ নিয়ে সংশ্লিষ্ট দপ্তরে আসেন না। একটি আলোচিত ঘটনার উদাহরণ তুলে ধরে তিনি বলেন, বেশি বিদ্যুৎ ব্যবহারকারী একটি বাসার বিল যাচাই করে অভিযোগের সত্যতা পাওয়া যায়নি।

এ সময় মন্ত্রী জানান, চলতি বছরের জুন মাস থেকে বিদ্যুতের নতুন মূল্যহার কার্যকর হয়েছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর