শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০৭:০৮ অপরাহ্ন
শিরোনাম :
ভারতের প্রধান ব্যাংক স্টেট ব্যাংক অব ইন্ডিয়ায় সাইবার হামলা নতুন বিক্ষোভের আশঙ্কা, ফ্রান্সজুড়ে ৭০ হাজার পুলিশ মোতায়েন প্রধানমন্ত্রীর জাপান সফর ঘিরে চারটির বেশি সমঝোতা স্মারক সইয়ের প্রস্তুতি রাজধানীতে দুর্বৃত্তদের ককটেল বিস্ফোরণ ক্রীড়াঙ্গনকে প্রাতিষ্ঠানিক রূপ দিয়েছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান: রাষ্ট্রপতি সাইবার নিরাপত্তাঝুঁকিতে বন্ধ বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট: লেনদেনে সমস্যা নেই সৌদির কারাগারে সাড়ে ৭ হাজার বাংলাদেশি জানালেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী পশ্চিম তীর অবরুদ্ধ করার নির্দেশ নেতানিয়াহুর আবার‍ও কক্সবাজারে হোটেলে আগুন ভূমিমন্ত্রী মিনুকে দেখতে হাসপাতালে মির্জা আব্বাস

ভারতে ক্রেন ভেঙে পড়ে ১৬ জন শ্রমিক নিহত

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : মঙ্গলবার, ১ আগস্ট, ২০২৩
  • ২৯৩ টাইম ভিউ

 আন্তর্জাতিক ডেস্ক : ভারতে ক্রেন ভেঙে পড়ে ১৬ জন শ্রমিক নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও তিনজন। ধারণা করা হচ্ছে ধ্বংসস্তূপে আরও পাঁচজন আটকা পড়ে আছে। সোমবার (৩১ জুলাই) দিবাগত রাতে মহারাষ্ট্রের থানের শাহপুরে একটি নির্মাণকাজ চলাকালীন এ দুর্ঘটনা ঘটে।

খবরে বলা হয়, মহারাষ্ট্রে সমৃদ্ধি এক্সপ্রেস হাইওয়ের তৃতীয় স্তর নির্মাণকাজ চলাকালে গার্ডার লঞ্চিং মেশিন ভেঙে পড়ে ১৬ জন মারা গেছে। মরদেহগুলো স্থানীয় হাসপাতালে নেওয়া হয়েছে। এতে আহত হয়েছেন অন্তত তিনজন। তাদেরকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। এখনও পাঁচজন ধ্বংসস্তূপে আটকা পড়ে আছেন।

নির্মাণকাজের সময় গার্ডার মেশিনের সঙ্গে সংযোগকারী ক্রেন এবং স্ল্যাব ১০০ ফুট উঁচু থেকে পড়ে গেলে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় পুলিশ জানায়, সোমবার দিবাগত রাতে শাহপুরের সরলামবে গ্রামের কাছাকাছি শ্রমিকরা সমৃদ্ধি এক্সপ্রেসওয়ের তৃতীয় স্তর নির্মাণের কাজ করছিলেন। তখনই গার্ডার লঞ্চ ভেঙে পড়ে এ দুর্ঘটনা ঘটে। ঘটনাস্থলে পুলিশ, এনডিআরএফ ও দমকল বাহিনী অনুসন্ধান চালাচ্ছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর