মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:২২ অপরাহ্ন
শিরোনাম :
কেরানীগঞ্জে যুবককে কুপিয়ে-গুলি করে হত্যা মস্তিষ্ক সুস্থ রাখতে সহায়ক ১০ খাবার, স্মৃতি ও মনোযোগের জন্য যা রাখতে পারেন খাদ্যতালিকায় বেক্সিমকো ফার্মার পরিচালনা পর্ষদ ছাড়ছেন সালমান এফ রহমান পল্লবীতে সাংবাদিকের বাসায় হামলা, গুলিবর্ষণের অভিযোগ ২৫ দিনে ‘ঘুষ.সাইট’–এ প্রায় ১৯ হাজার অভিযোগ, ঘুষ চাওয়ার অঙ্ক কত তিন সিনেমা নিয়ে ফিরছেন ববি, নতুন চরিত্রে দর্শকের সামনে আসার অপেক্ষা গণতন্ত্রকে রক্ষা করাটাই এখন সবচেয়ে বড় কাজ : রাষ্ট্রপতি স্থানীয় সরকার শক্তিশালী করতে ইউএনডিপির সঙ্গে যৌথ উদ্যোগ চান এলজিআরডি মন্ত্রী আসিফ নজরুলের নির্দেশেই ভারতে বিশ্বকাপ খেলতে যায়নি বাংলাদেশ: তদন্ত কমিটি ৭ নেতার মৃত্যুদণ্ড, এই রায়ে আমরা সন্তুষ্ট: চিফ প্রসিকিউটর

ভারতে নির্মাণাধীন রেলসেতু ভেঙে ১৭ জনের মৃত্যু

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : বুধবার, ২৩ আগস্ট, ২০২৩
  • ১৭৬ টাইম ভিউ

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের মিজোরামে নির্মাণাধীন রেলসেতু ভেঙে অন্তত ১৭ জনের মৃত্যু হয়েছে বলে খবর দেশটির বিভিন্ন গণমাধ্যমে। মিজোরামের মুখ্যমন্ত্রী জোরামথাঙ্গা জানিয়েছেন, দ্রুত উদ্ধারকাজ চলছে।

সংবাদ সংস্থা পিটিআই সূত্রে খবর, সকাল ১০টা নাগাদ সেতু তৈরির কাজ চলাকালীনই আচমকা নির্মীয়মাণ অংশ ভেঙে পড়ে। তার তলায় চাপা পড়েন অনেকে। অন্তত ৩৫ থেকে ৪০ জন শ্রমিক সেই সময় ওখানে কাজ করছিলেন। এখনও পর্যন্ত ১৭টি দেহ ধ্বংসাবশেষ থেকে উদ্ধার করা গিয়েছে।

সংবাদ সংস্থাটি আরও জানায়, ভিতরে আরও অনেকে আটকে পড়ে রয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে। যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধারকাজ চলছে। মৃতের সংখ্যা আরও বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর