বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৭:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রবাসীর স্ত্রীর সঙ্গে পরকীয়া করায় পদ হারালেন জামায়াত নেতা আ.লীগের নির্দোষ কর্মীদের স্বাভাবিক জীবনে ফিরতে বাধা নেই: জামায়াত আমির শ্যালিকাকে বিয়ে, মুখে চুনকালি মাখিয়ে যুবক ও তার দুই স্ত্রীকে এলাকাছাড়া করল গ্রামবাসী মোবাইলে যেভাবে দেখবেন এইচএসসির ফলাফল ইমরান খানের ‘ভারত ছাড়ার নির্দেশ’ স্থগিত করলেন আদালত চলে গেলেন ‘সিআইডি’ খ্যাত জনপ্রিয় অভিনেতা বিপি সিং চাকরির প্রলোভনে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিককে রুশ বাহিনীতে নিয়োগ ‘ক্রসফায়ারের’ ক্ষেত্রে জিরো টলারেন্স, আইজিপির বক্তব্য ঠিক হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী রাউজানে অস্ত্রের মুখে নারীর ২৫ লাখ টাকা ছিনতাই! যাত্রাবাড়ীতে দুর্বৃত্তদের গুলিতে যুবক নিহত

ভিডিও ভাইরালের ঘটনায় সাতক্ষীরা-৪ আসনের এমপি ও জামায়াত নেতার বিরুদ্ধে সমাবেশ, শ্যামনগরে অবাঞ্চিত ঘোষনা

সিনিয়র রিপোর্টার: মো:-আদিল :
  • আপডেটের সময় : বুধবার, ২২ জুলাই, ২০২৬
  • ১০৮ টাইম ভিউ
ভিডিও ভাইরালের ঘটনায় সাতক্ষীরা-৪ আসনের এমপি ও জামায়াত নেতার বিরুদ্ধে সমাবেশ, শ্যামনগরে অবাঞ্চিত ঘোষনা
ভিডিও ভাইরালের ঘটনায় সাতক্ষীরা-৪ আসনের এমপি ও জামায়াত নেতার বিরুদ্ধে সমাবেশ, শ্যামনগরে অবাঞ্চিত ঘোষনা

তরুনীসহ আটকের ভিডিও ভাইরালের ঘটনায় সাতক্ষীরা-৪ আসনের এমপি ও জামায়াত নেতা গাজী নজরুলের বহিস্কারসহ শাস্তির দাবিতে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার বেলা ১১টায় শ্যামনগরের সচেতন নাগরিক সমাজের ব্যানারে অনুষ্ঠিত প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক সোলায়মান কবির, জেলা বিএনপির সদস্য অ্যাড. আশেক এলাহী মুন্না, মহিলা দলের সভানেত্রী নুর জাহান পারভীন ঝর্ণা, উপজেলা বিএনপির সহ-সভাপতি চেয়ারম্যান মাসুদুল আলম, চেয়ারম্যান আমজাদ হোসেন, যুবদলের আহবায়ক শফিকুল ইসলাম দুলুসহ অন্যারা। সমাবেশ থেকে এমপি গাজী নজরুলকে অবাঞ্চিত ঘোষনা করা হয়।

সমাবেশে বক্তারা বলেন, মুখে ইসলামের কথা বলে মানুষের ভোট নিয়ে মানুষের সেবা না করে ধর্ষনের মত ঘৃন্য কাজ করেছে গাজী নজরুল। অথচ ধর্মের দোহাই দিয়ে মানুষের কাছ ভোট আদায় করেছে ওই লম্পট। মানুষের সেবার পরিবর্তে ঢাকার আবাসিক হোটেলে তরুনীর সাথে রঙ্গলিলা করে এমন জনপ্রতিনিধি শ্যামনগরের মানুষ দেখতে চায় না। আমরা গাজী নজরুল ইসলামকে শ্যামনগর উপজেলা থেকে অবাঞ্চিত ঘোষনা করলাম। সাথে সাথে জামায়াত ইসলামীর কাছে অনুরোধ তার মতো এমন নেতাকে ২৪ ঘন্টার মধ্যে দল থেকে বহিস্কার করতে হবে। বক্তারা এসময় অবিলম্বে তার এমপি পদ বাতিলের জন্য জাতীয় সংসদের স্পিকারের আশু হস্তক্ষেপ কামনা করেন।

এসময় “গাজী নজরুলের দুই গালে, জুতা মারো তালে তালে, “নেতা থেকে সমর্থক, সব শালা ধর্ষক” এমন শ্লোগানে প্রকম্পিত হয়ে ওঠে শ্যামনগরের রাজপথ। পরে শ্যামনগর প্রেসক্লাবের সামনে গাজী নজরুল ইসলামের কুশপত্তলিকা দাহ করেন সাধারণ মানুষ।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর