বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:০৬ অপরাহ্ন
শিরোনাম :
প্রবাসীর স্ত্রীর সঙ্গে পরকীয়া করায় পদ হারালেন জামায়াত নেতা আ.লীগের নির্দোষ কর্মীদের স্বাভাবিক জীবনে ফিরতে বাধা নেই: জামায়াত আমির শ্যালিকাকে বিয়ে, মুখে চুনকালি মাখিয়ে যুবক ও তার দুই স্ত্রীকে এলাকাছাড়া করল গ্রামবাসী মোবাইলে যেভাবে দেখবেন এইচএসসির ফলাফল ইমরান খানের ‘ভারত ছাড়ার নির্দেশ’ স্থগিত করলেন আদালত চলে গেলেন ‘সিআইডি’ খ্যাত জনপ্রিয় অভিনেতা বিপি সিং চাকরির প্রলোভনে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিককে রুশ বাহিনীতে নিয়োগ ‘ক্রসফায়ারের’ ক্ষেত্রে জিরো টলারেন্স, আইজিপির বক্তব্য ঠিক হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী রাউজানে অস্ত্রের মুখে নারীর ২৫ লাখ টাকা ছিনতাই! যাত্রাবাড়ীতে দুর্বৃত্তদের গুলিতে যুবক নিহত

‘ভুয়া’স্পট ফিক্সিংয়ের প্রতিবেদন,৭১ টিভিকে মুশফিকের আইনি নোটিশ

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : শনিবার, ৯ ডিসেম্বর, ২০২৩
  • ১৪০ টাইম ভিউ

ক্রীড়া ডেক্স : নিউজিল্যান্ডের সঙ্গে দুই টেস্ট সিরিজের দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে মুশফিকের হাত দিয়ে বলা ধরা আউটকে ঘিরে নেতিবাচক রিপোর্ট করেছে টেলিভিশন চ্যানেল ৭১। তারা গত ৬ ডিসেম্বর মুশফিকের ‘অবস্ট্রাক্টিং দ্য ফিল্ড’ আউটকে কেন্দ্র করে “মিরপুর টেস্টে স্পট ফিক্সিংয়ের গন্ধ!

মুশির বিরুদ্ধে এমন নেতিবাচক রিপোর্টে খেঁপেছে ক্রিকেটপ্রেমীরা। এই মনগড়া সংবাদ প্রকাশ করায় বেসরকারি টেলিভিশন চ্যানেল ৭১ টিভির বিরুদ্ধে লিগ্যাল নোটিশ পাঠিয়েছেন মি. ডিপেন্ডেবল মুশফিকুর রহিম।

সন্দেহ সিনিয়র ক্রিকেটারের দিকে!’’ শিরোনামে একটি প্রতিবেদন ৭১ টেলিভিশনের নিয়মিত অনুষ্ঠান খেলাযোগের ফেসবুক পেজ ও ইউটিউবে প্রতিবেদন প্রচার করা হয়। সেখানে জাতীয় দলের সাবেক অধিনায়কের আউট নিয়ে মনগড়া, অসত্য, উদ্দেশ্য-প্রণোদিত তথ্য পরিবেশন করে চ্যানেলটি।

নোটিশে বলা হয়েছে, উক্ত প্রতিবেদনের কারণে মুশফিকুর রহিম পারিবারিক, সামাজিক ও ব্যক্তি পর্যায়ে সুনাম ক্ষুন্নের শিকার হয়েছেন এবং তিনি এই বিকৃত তথ্য সম্বলিত প্রতিবেদনের কারণে মানসিকভাবে বিধ্বস্ত সময় পার করেছেন।

উক্ত প্রতিবেদনের কারণে মুশফিকের অপূরণীয় সুনামহানি হওয়ার প্রেক্ষিতে ৭১ টেলিভিশনের হেড অফ নিউজ, ক্রীড়া সম্পাদক ও সংশ্লিষ্ট প্রতিবেদকের কাছে কিছু বিষয়ের নিষ্পত্তি চেয়ে আইনি নোটিশ পাঠানো হয়েছে।

মুশফিকুর রহিমের পক্ষে নোটিশটি আজ ই-মেইলের মাধ্যমে প্রেরণ করেন সুপ্রিম কোর্টের আইনজীবি ব্যারিস্টার শিহাব উদ্দিন খান। আইনি নোটিশে চারটি বিষয়ে ৪৮ ঘন্টার মধ্যে নিষ্পত্তি চাওয়া হয়েছে।

আইনি নোটিশে প্রতিকার না পেলে ফৌজদারি ও ক্ষতিপূরণ আদায়ের দেওয়ানী আদালতে আইনি ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়েছে।

প্রসঙ্গত, এরই মধ্যে ৭১ টেলিভিশন প্রতিবেদনটি ফেসবুক এবং ইউটিউব থেকে সরিয়ে দিয়েছে এবং ভুল তথ্যের খবরটি প্রকাশের জন্য দুঃখ প্রকাশও করেছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর