বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ১০:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
নেত্রকোনায় গ্রামীণ ব্যাংক অফিসে অগ্নিকাণ্ড: পুড়ে গেল মোটরসাইকেল ও নথিপত্র ছিনতাইয়ের সতর্কবার্তায় এয়ার ইন্ডিয়ার ফ্লাইটের জয়পুরে জরুরি অবতরণ যুক্তরাষ্ট্রে স্থায়ী ভাবে বাতিল হচ্ছে ওয়ার্ক পারমিটের স্বয়ংক্রিয় মেয়াদ বাড়ানোর সুবিধা ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু, হাসপাতালে ১৯২০ হাম উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, হাসপাতালে ১৩২৭ ড. মুহাম্মদ ইউনূস সুস্থ আছেন, জানালেন সফরসঙ্গী তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস ৭ নভেম্বর গ্রাম পুলিশ সমাবেশ, প্রধান অতিথি প্রধানমন্ত্রী জামিন পেয়ে আদালত প্রাঙ্গণে ‘জয় বাংলা’ স্লোগান আইভীর تجربة مستخدم: لماذا يجب عليك تنزيل تطبيق 1xbet الآن؟

ভুল প্রশ্নপত্রে এসএসসি পরীক্ষা, চাঁপাইনবাবগঞ্জে ৩ শিক্ষককে অব্যাহতি

আওয়াজ অনলাইন ডেস্ক :
  • আপডেটের সময় : বুধবার, ২২ এপ্রিল, ২০২৬
  • ১১৬ টাইম ভিউ
ভুল প্রশ্নপত্রে এসএসসি পরীক্ষা, চাঁপাইনবাবগঞ্জে ৩ শিক্ষককে অব্যাহতি

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে এসএসসির একটি কেন্দ্রে ভুল সিলেবাসের ভিত্তিতে প্রণীত প্রশ্নপত্রে পরীক্ষা গ্রহণের অভিযোগ উঠেছে। বুধবার (২২ এপ্রিল) তাহমিদুর রহমান নামে এক পরীক্ষার্থী উপজেলার নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে এ সংক্রান্ত একটি অভিযোগ দিয়েছেন। এ ঘটনায় তিন শিক্ষককে পরীক্ষায় যাবতীয় দায়িত্ব থেকে অব্যাহতি দেয়া হয়েছে।

অভিযোগকারী তাহমিদুর রহমান শিবগঞ্জের কয়লারদিয়ার উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী। তিনি লিখিত অভিযোগে উল্লেখ করেন, মঙ্গলবার (২১ এপ্রিল) শিবগঞ্জ উপজেলার কানসাট সোলেমান মিয়া ডিগ্রী কলেজের ৮ নম্বর কক্ষে এসএসসির বাংলা প্রথম পত্রের পরীক্ষায় অংশ নেন তিনি। এসময় তাকে ২০২৫ সালের ফুল সিলেবাস অনুযায়ী প্রণীত সৃজনশীল প্রশ্নপত্র দেয়া হয়।

তিনি অভিযোগ করেন, ২০২৫ সালের প্রনীত প্রশ্নপত্র দেয়ার বিষয়টি বুঝতে পেরে তিনি তাৎক্ষণিকভাবে দায়িত্বরত শিক্ষকদের জানান। কিন্তু শিক্ষকরা কোনো ব্যবস্থা গ্রহণ করেন নি। উল্টো জোরপূর্বক ভুল প্রশ্নে পরীক্ষা দিতে বাধ্য করেন। পরীক্ষা শেষে বিষয়টি নিয়ে কথা বলতে গেলে শিক্ষাকরা তাকে গালিগালাজও করেন।তিনি আরও উল্লেখ করেন, একইভাবে কয়লার দিয়াড় উচ্চ বিদ্যালয়ের আরও তিন শিক্ষার্থী তমিজ উদ্দীন, তামিম ইকবাল ও নাইম হোসেন আগের সিলেবাসের প্রশ্নপত্রে পরীক্ষা দিতে বাধ্য হয়েছে।

শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মাজহারুল ইসলাম বলেন, ‘যে অভিযোগটি দেয়া হয়েছে সেখানে তাহমিদুর রহমানসহ চার শিক্ষার্থী ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানানো হয়েছে। অভিযোগ পাওয়ার পর বিষয়টি রাজশাহী শিক্ষাবোর্ডে যোগাযোগ করে তাদের আবার মূল্যায়নের জন্য অনুরোধ জানানো হয়েছে। পাশাপাশি ওই সময় কেন্দ্রে দায়িত্বরত তিনজনকে পরীক্ষার যাবতীয় দায়িত্ব থেকে অব্যাহতি দেয়া হয়েছে।’

ওই তিন শিক্ষক হলেন, আব্দুস সাত্তার, বাগবাড়িয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক, কানসাট মাহেদুর রহমান বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মাকসুদুর রহমান, দাইপুকুরিয়া ইউসি উচ্চ বিদ্যালয়েরে সহকারী শিক্ষক মাহবুবুর রহমান।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর