মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:২২ অপরাহ্ন
শিরোনাম :
কেরানীগঞ্জে যুবককে কুপিয়ে-গুলি করে হত্যা মস্তিষ্ক সুস্থ রাখতে সহায়ক ১০ খাবার, স্মৃতি ও মনোযোগের জন্য যা রাখতে পারেন খাদ্যতালিকায় বেক্সিমকো ফার্মার পরিচালনা পর্ষদ ছাড়ছেন সালমান এফ রহমান পল্লবীতে সাংবাদিকের বাসায় হামলা, গুলিবর্ষণের অভিযোগ ২৫ দিনে ‘ঘুষ.সাইট’–এ প্রায় ১৯ হাজার অভিযোগ, ঘুষ চাওয়ার অঙ্ক কত তিন সিনেমা নিয়ে ফিরছেন ববি, নতুন চরিত্রে দর্শকের সামনে আসার অপেক্ষা গণতন্ত্রকে রক্ষা করাটাই এখন সবচেয়ে বড় কাজ : রাষ্ট্রপতি স্থানীয় সরকার শক্তিশালী করতে ইউএনডিপির সঙ্গে যৌথ উদ্যোগ চান এলজিআরডি মন্ত্রী আসিফ নজরুলের নির্দেশেই ভারতে বিশ্বকাপ খেলতে যায়নি বাংলাদেশ: তদন্ত কমিটি ৭ নেতার মৃত্যুদণ্ড, এই রায়ে আমরা সন্তুষ্ট: চিফ প্রসিকিউটর

মক্কার ক্লক টাওয়ারে বিরল বজ্রপাত

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : বুধবার, ২৩ আগস্ট, ২০২৩
  • ১৬৫ টাইম ভিউ

আন্তর্জাতিক ডেস্ক :  শক্তিশালী ঝড়ো বাতাস এবং প্রচণ্ড বজ্রপাতসহ প্রবল বৃষ্টির সম্মুখীন হয়েছে সৌদি আরব। মঙ্গলবার (২২ আগস্ট) মাগরিবের আজানের সময় পবিত্র মসজিদুল হারামসহ মক্কার বিভিন্ন স্থানে এ আবহাওয়ার অবতারণা হয়।

এ সময় বিরল এক বজ্রপাতের সাক্ষী হয় দেশটি। স্থানীয় সময় মঙ্গলবার রাত ৮টায় ক্লক টাওয়ারের শীর্ষে বাজ পড়ার একটি ভিডিও ছড়িয়ে পরে সামাজিক যোগাযোগ মাধ্যমে। বাজটি ক্লক টাওয়ারের শীর্ষে পড়ার পর একটি ঘন রেখার মত দেখা যায় এবং কয়েক সেকেন্ডের জন্য চারপাশ আলোকিত হয়ে যায়।

সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারকারীরা বিরল এই দৃশ্যের ছবি এবং ভিডিও শেয়ার করেছেন।

বার্তা সংস্থা দ্যা গালফ টুডে এ খবর জানায়।

এদিকে মঙ্গলবার সন্ধ্যায় পবিত্র মসজিদুল হারামসহ মক্কার বিভিন্ন স্থানে মুষলধারে বৃষ্টি শুরু হয়। এ সময় কাবাঘরের চারপাশে মুসল্লিদের তাওয়াফ ও দোয়া করতে দেখা যায়।

এর আগে মঙ্গলবার সকালেই, সৌদি আরবের জাতীয় আবহাওয়া কেন্দ্র দেশের আবহাওয়ার অবস্থার বিস্তারিত বিবরণ দিয়ে একটি সতর্কতা জারি করেছিলো যে, মদিনা, মক্কা, আসির, জাজান এবং আল বাহা অঞ্চলে প্রবল বাতাসের সাথে বজ্রঝড় হতে পারে।

সৌদি আরবের কিছু অংশে ভারী বৃষ্টিপাতের পর বুধবার মক্কার কর্তৃপক্ষ স্কুলগুলি বন্ধ রাখার নির্দেশ দিয়েছে। শিক্ষা কর্মকর্তারা জানান, অস্থিতিশীল আবহাওয়ার কারণে বুধবার স্কুল বন্ধ থাকবে। সূত্র : দেশ রূপান্তর

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর