শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ১১:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
শেখ হাসিনাকে দেশে ফেরাতে ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিশ জারি করতে হবে: জামায়াত শাহবাজ শরিফের পর সৌদি আরবে তুরস্কের প্রেসিডেন্ট, নতুন কৌশলগত জোটের ইঙ্গিত? ১৯৭১ সালের যুদ্ধ ছিলো জনতার, কোনো রাজনৈতিক দলের নয় : ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি সরকার হাসিনাকে দাবার ঘুঁটি হিসেবে ব্যবহার করছে : আসিফ মাহমুদ রাস্তায় নেমে মব তৈরির সংস্কৃতি গণতন্ত্রকে দুর্বল করে: মির্জা ফখরুল জুলাই গণঅভ্যুত্থানের কৃতিত্ব জনগণের, কারও একার নয়: তথ্যমন্ত্রী নিরাপত্তা পেলে দেশে ফিরে বিচারের মুখোমুখি হতে প্রস্তুত সাকিব প্রধানমন্ত্রীকে বরণে প্রস্তুত চট্টগ্রাম, উজ্জীবিত নেতাকর্মীরা মিস ওয়ার্ল্ড ২০২৬: বিশ্বমঞ্চে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন সামানজার সাঈদ কীসের হাসিনা, কোথায় বক্তব্য দিয়েছে, চেহারা কেউ দেখেছে: প্রশ্ন স্বরাষ্ট্রমন্ত্রীর

মঞ্চে বোতল নিক্ষেপের পর মুখ খুললেন আর্কের হাসান

বিনোদন ডেস্ক :
  • আপডেটের সময় : শুক্রবার, ৭ আগস্ট, ২০২৬
  • ৯ টাইম ভিউ
মঞ্চে বোতল নিক্ষেপের পর মুখ খুললেন আর্কের হাসান
ছবি-সংগৃহীত

জুলাই গণ–অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে আয়োজিত কনসার্টে গান গাওয়ার সময় দর্শকসারি থেকে ছোড়া পানির বোতলের আঘাত পেয়েছিলেন আর্ক ব্যান্ডের প্রধান হাসান। ঘটনাটি ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যম থেকে শুরু করে সংগীতাঙ্গনে যখন নিন্দা ও প্রতিবাদের ঝড়, তখন বিষয়টি নিয়ে মুখ খুললেন এই জনপ্রিয় সংগীতশিল্পী। তবে ক্ষোভ নয়, বরং ঘটনাটিকে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখতে চান তিনি। একই সঙ্গে ভবিষ্যতে দেশের আর কোনো শিল্পী যেন এমন পরিস্থিতির শিকার না হন, সেই আহ্বান জানিয়েছেন হাসান।

ঘটনার পরদিন বৃহস্পতিবার রাজশাহী প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের একটি কনসার্টে গান পরিবেশন করে ব্যান্ড আর্ক। শুক্রবার সকালে ঢাকায় ফিরে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে মানিক মিয়া অ্যাভিনিউর সেই অনাকাঙ্ক্ষিত ঘটনা নিয়ে নিজের অবস্থান তুলে ধরেন হাসান।

দীর্ঘ সংগীতজীবনে এমন অভিজ্ঞতা আগে কখনো হয়নি উল্লেখ করে তিনি বলেন, ‘ঘটনাটি আমার কাছে খুবই অপ্রত্যাশিত। দীর্ঘ সংগীতজীবনে এমন অভিজ্ঞতার মুখোমুখি কখনো হইনি। বহু বছর ধরে বাংলা ব্যান্ড সংগীত করছি। এই সময়ে বিচিত্র অনেক অভিজ্ঞতা হয়েছে।

কিন্তু মঞ্চে একজন শিল্পীর দিকে বোতল ছুড়ে মারা হতে পারে, এমনটা কখনো দেখিনি বা ভাবিনি। তারপরও আমি বিষয়টি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখতে চাই। আমি বিশ্বাস করতে চাই, যে এমনটি করেছে, সে হয়তো না বুঝেই করেছে।’

নিজের সঙ্গে ঘটে যাওয়া ঘটনাটি ক্ষমার চোখে দেখলেও ভবিষ্যতে অন্য কোনো শিল্পী যেন এমন অভিজ্ঞতার মুখোমুখি না হন, সেটিই চান হাসান। তার মতে, শিল্পী কোনো নির্দিষ্ট গোষ্ঠীর নন; বরং দেশের সব মানুষের।

হাসান বলেন, ‘আমার একটাই অনুরোধ, ভবিষ্যতে আমার দেশের কোনো শিল্পীই যেন এমন পরিস্থিতির মুখোমুখি না হন। কনসার্টে আসা মানুষের মনে রাখা উচিত, শিল্পীরা এই দেশের, শিল্পীরা সবার। তাঁরা এ দেশের মানুষের জন্যই গান করেন। বিনিময়ে তাঁরা শুধু মানুষের ভালোবাসা চান। কোনো শিল্পীকে এভাবে অসম্মান করা বা অপ্রীতিকর অভিজ্ঞতার মুখোমুখি করা উচিত নয়।’

একই সঙ্গে শিল্পীদের রাজনৈতিক পরিচয়ের ভিত্তিতে বিচার করার প্রবণতা থেকেও বেরিয়ে আসার আহ্বান জানিয়েছেন আর্কের এই ভোকালিস্ট।

এ প্রসঙ্গে হাসান বলেন, ‘আমাদের দেশে অনেক সময় শিল্পীদের রাজনৈতিকভাবে বিবেচনা করা হয়, এটা ঠিক নয়। একজন শিল্পী পাঁচ বা দশ বছরের জন্য শিল্পী নন, তিনি আজীবনের জন্যই শিল্পী। বিভিন্ন সময়ে সরকারি, বেসরকারি কিংবা রাজনৈতিক নানা আয়োজনে শিল্পীদের গান গাইতে হয়। তাই বলে তাঁকে কোনো রাজনৈতিক পরিচয়ে ফেলে বিচার করা উচিত নয়। শিল্পীরা মানুষকে ভালোবেসে গান শোনান। তাই তাঁদের প্রাপ্য সম্মান দেওয়া এবং তাঁদের নিরাপত্তা নিশ্চিত করাও সবার দায়িত্ব।’

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর