বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০২:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
সপ্তাহে দুই দিন ঘরবাড়ি ও আশপাশ পরিষ্কারের আহ্বান প্রধানমন্ত্রীর সরকারি কাজে কারা বাধা দিচ্ছেন, শনাক্ত করে ব্যবস্থা নেওয়ার সুপারিশ দেশের কল্যাণে ব্যক্তিগত উদ্যোগে কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী ‘অপারেশন ক্লিন হার্ট’ অভিযানের পরিকল্পনা নেই সরকারের : স্বরাষ্ট্রমন্ত্রী নেত্রকোনায় গ্রামীণ ব্যাংক অফিসে অগ্নিকাণ্ড: পুড়ে গেল মোটরসাইকেল ও নথিপত্র ছিনতাইয়ের সতর্কবার্তায় এয়ার ইন্ডিয়ার ফ্লাইটের জয়পুরে জরুরি অবতরণ যুক্তরাষ্ট্রে স্থায়ী ভাবে বাতিল হচ্ছে ওয়ার্ক পারমিটের স্বয়ংক্রিয় মেয়াদ বাড়ানোর সুবিধা ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু, হাসপাতালে ১৯২০ হাম উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, হাসপাতালে ১৩২৭ ড. মুহাম্মদ ইউনূস সুস্থ আছেন, জানালেন সফরসঙ্গী

মন্ত্রিপরিষদ সচিব শেখ রশীদের চুক্তি বাতিল, দায়িত্ব পালন করবেন মূখ্য সচিব এম সিরাজ উদ্দিন

আওয়াজ অনলাইন ডেস্ক :
  • আপডেটের সময় : শনিবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৩৭ টাইম ভিউ
মন্ত্রিপরিষদ সচিব শেখ রশীদের চুক্তি বাতিল, দায়িত্ব পালন করবেন মূখ্য সচিব এম সিরাজ উদ্দিন

মন্ত্রিপরিষদ সচিব শেখ আব্দুর রশীদের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করেছে অন্তর্বর্তী সরকার। তার জায়গায় দায়িত্ব পেয়েছেন এম সিরাজ উদ্দিন মিয়া। শনিবার দুটি প্রজ্ঞাপনে এ বিষয়ে জানানো হয়েছে। ত্রয়োদশ সংসদ নির্বাচনের দুই দিন পর মন্ত্রিপরিষদ সচিব পদে পরিবর্তন আনা হলো।

২০২৪ সালের অক্টোবরে দুই বছরের জন্য মন্ত্রিপরিষদ সচিব পদে চুক্তিতে নিয়োগ পান শেখ আব্দুর রশীদ, যিনি ত্রয়োদশ সংসদের এমপি-মন্ত্রীদের শপথ অনুষ্ঠানের প্রস্তুতি নিচ্ছিলেন।নিয়োগ বাতিলের বিষয়ে শনিবার গণমাধ্যমকে তিনি বলেন, “আমি কয়েক দিন আগে পদত্যাগ করেছি। আজ সেটা গ্রহণ হয়েছে।”

তার চুক্তি বাতিলের প্রজ্ঞাপনে বলা হয়েছে, “২০২৪ সালের ৮ অক্টোবর মন্ত্রিপরিষদ সচিব পদে চুক্তিতে নিয়োগ পাওয়া শেখ আব্দুর রশীদের নিয়োগের অবশিষ্ট মেয়াদ বাতিল করা হলো।”

আব্দুর রশীদের স্থলাভিষিক্ত হওয়া সিরাজ উদ্দিন এতদিন প্রধান উপদেষ্টা কার্যালয়ের মুখ্য সচিবের দায়িত্বে ছিলেন। মুহাম্মদ ইউনূস নেতৃত্বাধীন সরকার দায়িত্ব নেওয়ার ছয় দিনের মাথায় গত ১৩ অগাস্ট বিসিএস-৮২ ব্যাচের কর্মকর্তা সাবেক অতিরিক্ত সচিব শেখ আব্দুর রশীদকে পল্লী কর্মসহায়ক ফাইন্ডেশন-পিকেএসএফের চেয়ারম্যান করা হয়।

তার চার দিনের মাথায় ১৭ অগাস্ট আওয়ামী লীগ সরকারের সময়ে অতিরিক্ত সচিব হিসেবে কর্মজীবন শেষ করা ‘বঞ্চিত’ এ কর্মকর্তাকে সচিব পদমর্যাদায় ফিরিয়ে এনে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব করা হয়।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর