বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০১:০৩ অপরাহ্ন
শিরোনাম :
প্রবাসীর স্ত্রীর সঙ্গে পরকীয়া করায় পদ হারালেন জামায়াত নেতা আ.লীগের নির্দোষ কর্মীদের স্বাভাবিক জীবনে ফিরতে বাধা নেই: জামায়াত আমির শ্যালিকাকে বিয়ে, মুখে চুনকালি মাখিয়ে যুবক ও তার দুই স্ত্রীকে এলাকাছাড়া করল গ্রামবাসী মোবাইলে যেভাবে দেখবেন এইচএসসির ফলাফল ইমরান খানের ‘ভারত ছাড়ার নির্দেশ’ স্থগিত করলেন আদালত চলে গেলেন ‘সিআইডি’ খ্যাত জনপ্রিয় অভিনেতা বিপি সিং চাকরির প্রলোভনে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিককে রুশ বাহিনীতে নিয়োগ ‘ক্রসফায়ারের’ ক্ষেত্রে জিরো টলারেন্স, আইজিপির বক্তব্য ঠিক হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী রাউজানে অস্ত্রের মুখে নারীর ২৫ লাখ টাকা ছিনতাই! যাত্রাবাড়ীতে দুর্বৃত্তদের গুলিতে যুবক নিহত

মবে’ উসকানির অভিযোগে গণতান্ত্রিক ছাত্রসংসদ নেতার পদ স্থগিত

নিজস্ব প্রতিবেদক :
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ৬ মার্চ, ২০২৫
  • ১২৭ টাইম ভিউ

ভুল তথ্য ছড়িয়ে মব উসকে অরাজক পরিস্থিতি তৈরির অভিযোগে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদের কেন্দ্রীয় সংগঠক কাজী মাজহারুল ইসলামের সদস্যপদ স্থগিত করা হয়েছে। বৃহস্পতিবার (৬ মার্চ) সংগঠনটির কেন্দ্রীয় সদস্যসচিব জাহিদ আহসানের পাঠানো এক জরুরি নোটিশে এ তথ্য জানানো হয়।নোটিশে বলা হয়েছে, ভুল তথ্য ছড়িয়ে মবে উসকানি দেয়ার মাধ্যমে অরাজক পরিস্থিতি তৈরির জন্য কাজী মাজহারুল ইসলামের সদস্যপদ স্থগিত করা হলো।

কেন স্থায়ী বহিষ্কার করা হবে না, সে জন্য এক কার্যদিবসের মধ্যে তাকে ‘সদুত্তর দেয়ার’ নির্দেশও দিয়েছে সংগঠনটি। বুধবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে এক নারী শিক্ষার্থীকে ওড়না পরা নিয়ে উত্যক্ত করে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরির কর্মচারী মোস্তফা আসিফ অর্ণব। এ ঘটনায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল টিমের সহায়তায় তাকে শাহবাগ থানায় দেয়া হয়।

এ ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যমে কাজী মাজহারুল ইসলাম একাধিক পোস্ট করেছেন। সেসব পোস্টে তিনি অর্ণবের পক্ষে দাঁড়ানোর কথা বলেন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর