শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ০৫:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
শিল্পী কল্যাণ ট্রাস্টের এমডি হলেন শিবা শানু, ছাড়তে হতে পারে শিল্পী সমিতির সভাপতির পদ ত্রয়োদশ জাতীয় সংসদের ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে জয়লাভ করেছেন বিএনপির প্রার্থী মির্জা ফয়সল আমীন বিশ্বকাপের ফাইনালে বাংলাদেশ মুক্তি পাচ্ছে দেশের প্রথম এআই চলচ্চিত্র ‘গ্যাপ’ চিত্রনায়িকা পপির মা আর নেই জামায়াতের দুদিনের কর্মসূচি ঘোষণা তাহসিফ সাউরির জানাজা সম্পন্ন, উত্তরায় দাফন প্রবাসীর স্ত্রীর সঙ্গে পরকীয়া করায় পদ হারালেন জামায়াত নেতা আ.লীগের নির্দোষ কর্মীদের স্বাভাবিক জীবনে ফিরতে বাধা নেই: জামায়াত আমির শ্যালিকাকে বিয়ে, মুখে চুনকালি মাখিয়ে যুবক ও তার দুই স্ত্রীকে এলাকাছাড়া করল গ্রামবাসী

ময়মনসিংহে অস্ত্র মামলায় কাউন্সিলরের ১০ বছরের কারাদণ্ড

অনলাইন ডেস্ক :
  • আপডেটের সময় : বুধবার, ৮ মে, ২০২৪
  • ১০৬ টাইম ভিউ

অস্ত্র মামলায় ময়মনসিংহ সিটি করপোরেশনের কাউন্সিলর ও সদর উপজেলা যুবলীগের সাবেক আহ্বায়ক রাশেদুজ্জামান নোমানকে (৪২) ১০ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। বুধবার (৮ মে) দুপুরে ময়মনসিংহের পঞ্চম অতিরিক্ত জেলা ও দায়রা জজ জয়নব বেগম রায় ঘোষণা করেন। রাশেদুজ্জামান নোমান ময়মনসিংহ সিটি করপোরেশনের ২৯ নম্বর ওয়ার্ডের নবনির্বাচিত কাউন্সিলর। তিনি নগরীর গন্ডপা এলাকার বাসিন্দা আব্দুল মান্নানের ছেলে।

আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ‍্যাডভোকেট মো. হযরত আলী জানান, ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানায় দায়ের হওয়া অস্ত্র মামলায় বিচারক রায় ঘোষণা করেন। আসামি আদালতে উপস্থিত ছিলেন না।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর